তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে ৩ সাংবাদিকের যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৭

২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার দায়ে তুরস্কের আদালত ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। শুক্রবার দেওয়া রায়ে সাজাপ্রাপ্তদের মধ্যে তিনজন সাংবাদিক রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া দুই তুর্কি সাংবাদিক

ওই ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে প্রথমবাবের মত কোনও সাংবাদিকদের বিচার শেষ হলো। এসব সাংবাদিকের বিরুদ্ধে টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে অভ্যুত্থান সমর্থনে বার্তা প্রচার ও গুলেন নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়েছে। ২০১৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের চেষ্টা চালিয়েছিল বলে দাবি করে আসছে তুরস্ক।

কমিটি টু প্রটেক্টট জার্নালিস্টের হিসেবে এখন পর্যন্ত তুরস্কে ৭৩ জন সাংবাদিক কারাগারে আটক আছেন। আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট জানিয়েছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে।

শুক্রবার কারাদণ্ড পাওয়া সাংবাদিকদের মধ্যে রয়েছেন দুই ভাই। ২০১৬ সাল থেকে আটক থাকা দুই সাংবাদিক হলেন, আহমেত আতলান ও মেহামেত আতলান। অপরজন হলেন নাজলি লিকাক।

গত মাসে উচ্চ আদালত মেহামেত আতলানকে মুক্তির আদেশ দিলেও তা উপেক্ষা করে শুক্রবারের রায় ঘোষণা করা হয়। সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হওয়ার প্রমাণ পেয়ে তাকে মুক্তির আদেশ দিয়েছিলেন তুরস্কের উচ্চ আদালত।

একইদিনে তুরস্কের আরেকটি আদালত জার্মান-তুর্কি সাংবাদিক ডেনিজ ইয়োসেলকে মুক্তির আদেশ দিয়েছে। বিচারের আগে এক বছরের বেশি সময় ধরে আটক থাকার পর এই মুক্তির আদেশ দেওয়া হলো।

/জেজে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম