উপসাগরীয় দেশগুলো ইসরায়েলকে বন্ধু হিসেবেই দেখে: নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ১৬:১০আপডেট : ১৪ মার্চ ২০১৮, ০১:৪২

ইরানী আগ্রাসনের কারণে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইসরায়েলকে বন্ধু হিসেবেই দেখে। গতকাল উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের উষ্ণ সম্পর্ক আছে কি না জানতে চাইলে ফক্স নিউজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক আছে । ৪০ মিনিটের ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি ফিলিস্তিনে শান্তি স্থাপন ও ইরানকে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের নতুন সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন। 

উপসাগরীয় দেশগুলো ইসরায়েলকে বন্ধু হিসেবেই দেখে: নেতানিয়াহু

উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ‘আমি মনে করি এখানে দুটি বিষয় আছে। প্রথমত, তারা এটা বোঝেন যে ইসরায়েল কোনও প্রতিপক্ষ নয় বরং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ সহযোগী। দ্বিতীয়ত, তারা এটাও বুঝতে শুরু করেছেন, ইসরায়েলের মূল শক্তি তার প্রযুক্তি, যা ব্যবহার করে ইসরায়েল তার বন্ধু রাষ্ট্রগুলোর কল্যাণ নিশ্চিতে কাজ করতে পারে। তারা নিজেরাও সেটা চান। সুতরাং একদিকে রয়েছে নিরাপত্তার বিষয় আর অন্যদিকে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার বিষয়। এই দুটি বিষয়ের সমন্বিত প্রভাবের কারণে ইসরায়েল ও আরব দেশগুলোর সম্পর্কে নাটকীয় পরিবর্তন এসেছে।’ ইরানের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, ইরান সাম্রাজ্য স্থাপন করতে চায়। সেটা সে শুরু করেছে ইরাক, সিরিয়া ও লেবাননের মতো দেশগুলোর সাহায্যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ‘ল্যান্ড করিডোর’ স্থাপনের মাধ্যমে। তার ভাষ্য, ইরানের এহেন আগ্রাসনের বিরুদ্ধে তার সঙ্গে একমত হয়েছে উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো। ইরানকে মোকাবেলা করাই ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নেতানিয়াহু জানিয়েছেন, প্রক্রিয়াটির অগ্রগতি হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেশ সময় লাগবে। তিনি বলেছেন, ‘আরব দেশগুলোর সঙ্গে হওয়া নতুন সম্পর্কের প্রতি ইসরায়েল অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।’ উল্লেখ্য, ইরানসহ অন্যান্য আঞ্চলিক বিষয়ে করণীয় নির্ধারণে সৌদি আরব ইসায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সংবাদপত্র ‘ইসরায়েল হায়োম’ লিখেছে, দুই দেশ বেশ কিছু চিঠি চালাচালিও করেছে সমঝোতা প্রক্রিয়া এগিয়ে নিতে। আবার মিসর ইসরায়েলের কাছ থেকে গ্যাস আমদানির অনেক বড় চুক্তি করেছে সম্প্রতি। 

/এএমএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের