দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে এরদোয়ান-ট্রাম্প ফোনালাপ

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৮, ০৯:১০আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৪:১৭

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। শুক্রবার টেলিফোনে এই আলোচনা হয় বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়।

এরদোয়ান ও ট্রাম্প

উভয় নেতা সিরিয়া ও ইরাকের সর্বশেষ পরিস্থিতি এবং সন্ত্রাসদমন নিয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে। এরদোয়ান ও ট্রাম্প মিত্র হিসেবে সহযোগিতা ও সমন্বয় বাড়াতে নিজেদের দৃঢ় ইচ্ছার কথা একে অপরকে জানিয়েছেন।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শুক্রবার গাজা সীমান্তে ইসরায়েলি সহিংসতা নিয়েও উভয় নেতা আলোচনা করেছেন।

উল্লেখ্য, ভূমি দিবস উপলক্ষে টানা ছয় সপ্তাহের বিক্ষোভের প্রথমদিনে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মার্চ) গাজার ইসরায়েল সীমান্তের ছয়টি স্থানে এই বিক্ষোভ হয়। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এই বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও কমপক্ষে ১৪০০ মানুষ আহত হয়েছেন। আর নিহতদের স্মরণে শনিবার একদিনের শোক ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম