ইসরায়েলি ড্রোন থেকে গাজায় বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৮, ০৯:০৪আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ০৯:০৬

ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ভূমি দিবসের বিক্ষোভে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস ফেলতে পাইলটবিহীন বিমান ড্রোন ব্যবহার করেছে। শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েল সীমান্তে কয়েক হাজার মানুষ গ্রেট মার্চ অব রিটার্ন নামের এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েল তাজা গুলি ব্যবহার করে। এতে ১৬ জন ফিলিস্তিনি নিহত ও সহস্রাধিক আহত হয়েছেন।

  ইসরায়েলি ড্রোন থেকে গাজায় বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েলি ড্রোনগুলো বিক্ষোভকারীদের মাথার  ১০ থেকে ২০ মিটার উপর দিয়ে উড়ানো হয়। জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাসে ক্যান নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীদের আতঙ্ক ও ছুটোছুটি শুরু হয়। ধারণা করা হচ্ছে, একটি ড্রোন প্রতিটি ফ্লাইটে ২০টি টিয়ার গ্যাসের ক্যান বহন করতে সক্ষম ছিল।

রামি আবু দালাল নামের এক ফিলিস্তিনি জানান, এধরনের ড্রোন জীবনে আমি প্রথম দেখলাম। ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্তের পর থেকেই আমি এখানে বেশ কয়েক বার ছিলাম।

রামি জানান, তিন সপ্তাহ আগে তিনি ইসরায়েলি গুলিতে আহত হয়েছিলেন। এরপরও পরিবার নিয়ে ভূমি দিবসের বিক্ষোভে যোগ দিয়েছেন।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ডের মতে, গ্যাসের ক্যান ছুড়তে ড্রোন ব্যবহারের উদ্যোগটি সর্বশেষ উদ্ভাবন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম