ট্রাম্পের হুমকির পর সামরিক সরঞ্জাম সরাচ্ছে সিরিয়া

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৮, ১০:১৯আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১০:২১

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার সিরীয় সেনাবাহিনী দেশটির বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যত্র সরিয়ে নিয়েছে। বুধবার মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তাদের দাবি, সম্ভাব্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা থেকে এসব সামরিক সরঞ্জামকে রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছে সিরীয় সেনাবাহিনী।

ট্রাম্পের হুমকির পর সামরিক সরঞ্জাম সরাচ্ছে সিরিয়া

মার্কিন এই কর্মকর্তা এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, সিরীয় সেনাবাহিনীর এই পদক্ষেপের ফলে সিরিয়া সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে পরিকল্পনা রয়েছে তাতে প্রভাব পড়বে কিনা। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী তাদের যুদ্ধবিমানগুলো রাশিয়ার সামরিক সরঞ্জামের কাছাকাছি রাখছে। এতে করে যুক্তরাষ্ট্র হয়ত হামলার ব্যাপারে আরও বদ্ধপরিকর হতে পারে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সামরিক শক্তি খর্ব করতে চাইবে।

মার্কিন কর্মকর্তার পাশাপাশি একই কথা জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, সরকার সমর্থিতরা দেশটির প্রধান বিমানবন্দর ও সামরিক বিমান ঘাঁটি খালি করছে।

গত কয়েকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প সিরিয়া ও দেশটির সমর্থক রাশিয়া ও ইরানের বিরুদ্ধে কথা বলছেন। রবিবার তিনি সিরীয় প্রেসিডেন্ট আসাদকে ‘পশু’ বলে উল্লেখ করেছিলেন। মঙ্গলবার ট্রাম্প সিরিয়ায় সামরিক হামলা চালানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র আসছে, প্রস্তুত হও রাশিয়া।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম