সৌদি আরবে ৪ মাসে ৪৮ জনের শিরশ্ছেদ

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৮, ২১:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ০৮:২৫

সৌদি আরব ২০১৮ সালের প্রথম চার মাসেই ৪৮ জনের শিরশ্ছেদ করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এদের অর্ধেকের বিরুদ্ধেই সহিংসতাজনিত অপরাধের অভিযোগ ছিল না—তাদেরকে মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সৌদি আরবের বিচার ব্যবস্থাকে ‘চরম মাত্রার ন্যায়হীন’ হিসেবে সমালোচনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ সৌদি আরবকে তার বিচারব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়েছে। গার্ডিয়ান লিখেছে, সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর একটি সৌদি আরব। সেখানে হত্যা, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, জঙ্গিবাদ ও মাদক চোরাচালানের শাস্তি মৃত্যুদণ্ড।

সৌদি আরবে ৪ মাসে ৪৮ জনের শিরশ্ছেদ

মানবাধিকার কর্মীরা বরাবরই ইসলামিক আইনে পরিচালিত সৌদি আরবের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। জবাবে সৌদি আরব বলেছে, ভবিষ্যতে একই অপরাধ সংগঠিত হওয়া বন্ধ করতে তারা মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেয়। মধ্যপ্রাচ্যে হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক সারাহ হোয়াইটসন বলেছেন, ‘সৌদি আরব যে এত এত মানুষকে মৃত্যদণ্ড দেয় তা খুব খারাপ। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের অনেকেই কোনও সহিংসতাপূর্ণ অপরাধের সঙ্গে জড়িত ছিল না। মাদকসংক্রান্ত অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার সংখ্যা কমাতে বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন, যাতে ন্যায়বিচার পাওয়া যায়।’

এইচআরডব্লিউয়ের মতে, ২০১৪ সালের শুরু থেকে সৌদি আরব প্রায় ৬০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাদের এক তৃতীয়াংশের বেশি মাদকসংক্রান্ত অপরাধে অভিযুক্ত হয়েছিল। আর গত বছরে ১৫০ জনের শিরশ্ছেদ করা হয়েছে বিভিন্ন অপরাধের দায়ে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নরহত্যা ছাড়া অন্যান্য কিছু অপরাধের ক্ষেত্রে সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন করা যায় কি না তা সৌদি আরব বিবেচনা করছে। তার ভাষ্য ছিল, ‘নতুন আইন প্রণয়নে আমরা সরকার ও সংসদের সমন্বয়ে দুই বছর ধরে কাজ করছি। এক বছর বা তার চেয়ে কিছু বেশি সময় লাগবে কাজ শেষ করতে।’

/এএমএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম