পারমাণবিক চুক্তি বাতিল ইস্যুতে বিভিন্ন বিকল্প ভাবছে ইরান

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৮, ১৪:০৪আপডেট : ০৩ মে ২০১৮, ১৪:০৮

 

ইরান ও ছয় পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে তেহরানও একই কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘যখন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে সেটার অর্থ হচ্ছে এর অস্তিত্ব আর থাকবে না। কারণ চুক্তির গুরুত্বপূর্ণ একটি পক্ষ তা থেকে ক্ষমতার বলে বের হয়ে যাচ্ছে এবং চুক্তির শর্ত সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে।’

ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছেন সে অনুযায়ী তারা সমঝোতা থেকে যদি বের হয়ে যায় তাহলে ইরানও আগের অবস্থায় ফিরে যেতে প্রস্তুত।’

বায়েদিনেজাদ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় তাহলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার বিষয়টি নতুন করে ভাবা হবে এবং আরও কিছু কর্মকাণ্ড পরিচালনা করা হবে যা নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে ইরান যাই করুক না কেন, পারমাণবিক অস্ত্র বানাবে না।’

পরমাণু চুক্তির আওতায় ইরান তাদের পরমাণু কার্যক্রম স্থগিত করতে রাজি হয়। বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামা ওই চুক্তিটি স্বাক্ষর করে পরমাণু অস্ত্র নির্মাণ থেকে ইরানকে বিরত রাখেন। কিন্তু ট্রাম্প বিশ্বাস করেন চুক্তিটিতে ধ্বংসাত্মক ত্রুটি রয়েছে।

আগামী ১২মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ২০১৫ সালে করা বিশ্ব শক্তির সঙ্গে চুক্তির আওতায় এসব নিষেধাজ্ঞা স্থগিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার ইউরোপীয় মিত্রদেরও ওপর ইরান চুক্তি সংস্কার করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। ম্যাক্রোঁ ও ম্যার্কেল গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র প্রত্যাহারের হুমকি দিলেও যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চুক্তিটির পক্ষে অবস্থান নিতে একমত হয়েছে। সূত্র: পার্স টুডে।

 

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান