সিরিয়া সীমান্তে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে ইরানের ‘রকেট হামলা’

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৮, ০৮:৩৮আপডেট : ১০ মে ২০১৮, ০৮:৪০

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির দখলকৃত সিরীয় ভূখণ্ড গোলান হেইটসে রকেট হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দাবি অনুযায়ী, ইরানের সেনাবাহিনী রেভ্যুলিউশনারি গার্ড বৃহস্পতিবার ভোরে অন্তত ২০টি রকেট ছুড়েছে। এসব রকেটের কয়েকটি ভূপাতিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সিরিয়া সীমান্তে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে ইরানের ‘রকেট হামলা’

এই সপ্তাহের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, অঞ্চলটিতে ইরানের সেনাবাহিনীর সন্দেহজনক কর্মকাণ্ডের কথা। এরপর দেশটি সিরিয়া-ইসরায়েল সীমান্তে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করে এবং বেসামরিক নাগরিকদের আশ্রয়ে পাঠিয়ে দেয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে বড় ধরনের পরিস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর একজন মুখপাত্র জনাথন কনরিকাস জানান, ইসরায়েল ইরানি হামলার পর পাল্টা হামলা চালিয়েছে। তবে বিস্তারিত জানাননি।

এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরে জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।

এর আগে মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে ইরানের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সিরিয়া দাবি করেছে, কিসওয়াহ এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ইরানের অস্ত্রঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সেনাবাহিনীর ৮ জন এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন।

এই খবরের বিষয়ে ইসরায়েল কোনও মন্তব্য জানায়নি। তবে দেশটির সরকার জানিয়েছে, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি খর্ব করা হবে।

সিরিয়ার অন্যতম মিত্র ইরান দেশটিতে কয়েকশ সেনা মোতয়েন করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে। এছাড়া ইরানের অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ায় কয়েক হাজার যোদ্ধা মোতায়েন করেছে। এছাড়া ইরাক, আফগানিস্তান ও ইয়েমেন থেকেও ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ায় আসাদ সরকারের হয়ে লড়ছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম