গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে জাতিসংঘ ‘শেষ হয়ে গেছে’: এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৮, ১০:১৮আপডেট : ১৭ মে ২০১৮, ১০:১৯

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহতের ঘটনায় কার্যকর পদক্ষেপ নিতে না পারায় জাতিসংঘ ‘শেষ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।  বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

রজব তাইয়্যেব এরদোয়ান

২০১৭ সালের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানীর স্বীকৃতি দেন। এরই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের ঝড় উপেক্ষা করে সোমবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। সোমবার ভূমি দিবসের কর্মসূচি চলমান থাকা অবস্থায় জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে জোরালো হওয়া বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের শিকার হয় ৬০ ফিলিস্তিনি। আহত হয় ২৭০০ মানুষ। বুধবার আরও দুই ফিলিস্তিনি নিহত হন। 

এরদোয়ান বলেন, জাতিসংঘ শেষ হয়ে গেছে, ভেঙে পড়েছে। ভালো বন্ধুত্ব থাকার পরও এই মুহূর্তে আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

তুর্কি প্রেসিডেন্ট জানান, জেরুজালেমকে কখনও ইসরায়েলের করায়ত্ত করতে দেবেন না তারা। তিনি বলেন, ফিলিস্তিনি ভাইদের লড়াইয়ে আমরা সমর্থন দিয়ে যাব। দীর্ঘদিন ধরে দখলে থাকা ভূখণ্ডে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সীমান্তেশান্তি ও নিরাপত্তা না আসবে ততদিন সমর্থন দেওয়া হবে।

ইসরায়েলি হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে উল্লেখ করে এরদোয়ান জানান, বিশ্বের অন্য কোথাও এমন হত্যাযজ্ঞ ঘটলে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক বেশি সক্রিয় হতো। তিনি বলেন, এই নিপীড়নে বিশ্ব চোখ বুজে থাকলেও আমরা ইসরায়েলের বিরুদ্ধে নীরব থাকব না।

এর আগে এরদোয়ান ঘোষণা দেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার ইস্তাম্বুলে একটি মিছিল বের করা হবে। এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সভাপতি হিসেবে এরদোয়ান জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকটি শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম