এরদোয়ানকে হত্যার ষড়যন্ত্র!

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৮, ১৫:৪৪আপডেট : ২১ মে ২০১৮, ২০:২৬

বলকান দেশ সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে হত্যার ষড়যন্ত্র করেছে তুর্কিদের একটি গোষ্ঠী। এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি গোয়েন্দা সূত্র। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান

খবরে বলা হয়েছে, মেসিডোনিয়ার রাজধানীতে বসবাসরত তুরস্কের নাগরিকরা তুর্কি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, বলকান দেশগুলোতে এরদোয়ানের সফরের সময় তাকে হত্যার ষড়যন্ত্র করার অনিশ্চিত খবর শোনা যাচ্ছে।
পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থাও তুর্কি গোয়েন্দাদের সঙ্গে বলকান দেশ সফরে এরদোয়ানকে হত্যার পরিকল্পনার বিষয়ে সতর্ক করেছে।

এই হত্যা পরিকল্পনার তারিখ, স্থান ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তুর্কি গোয়েন্দারা বিষয়টির গভীর তদন্ত শুরু করেছে।

শনিবার তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বেকির বজদাগ জানান, রবিবার প্রেসিডেন্ট এরদোয়ানের বসনিয়া সফরে হত্যার হুমকি রয়েছে। তিনি বলেন, এ ধরনের হত্যার হুমকি নতুন কিছু না। রজব তাইয়্যেব এরদোয়ান সেই মানুষ নন, যিনি হত্যার হুমকিতে নিজের লক্ষ্য থেকে সরে যাবেন।

/এএ /চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম