উত্তর কোরিয়া সফরে যেতে চান সিরিয়ার আসাদ

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৮, ১৭:১১আপডেট : ০৩ জুন ২০১৮, ১৮:৪৭

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ উত্তর কোরিয়া সফরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। পিয়ং ইয়ংয়ে গিয়ে কিম জং উনের সঙ্গে দেখা করার এই ইচ্ছার কথা তিনি জানিয়েছেন গত বুধবার। আর রবিবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম রোডোং সিন্নাম এ খবর প্রচার করেছে। রুশ সংবাদ সংস্থা স্পুতনিক তাদের বরাতে লিখেছে, সিরিয়ায় নবনিযুক্ত উত্তর কোরীয় কূটনীতিকদের পরিচয়পত্র উপস্থাপন অনুষ্ঠানে আসাদ দেশটিতে সফরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। উত্তর কোরিয়া সফরে যেতে চান সিরিয়ার আসাদ

 

বাসার আল আসাদ উত্তর কোরীয় কূটনীতিকদের সঙ্গে কথা বলার সময় তার পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কথা স্মরণ করেন। হাফিজ আল আসাদের উদ্যোগেই প্রথম উত্তর কোরিয়ার সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, একদিন দুই কোরিয়া একত্রিত হবে।

একই সঙ্গে উত্তর কোরিয়ার রাজনৈতিক কর্তৃপক্ষকে সমর্থন দেওয়া ও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে তার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। স্পুতনিক লিখেছে, উত্তর কোরিয়া ও সিরিয়া দুই দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে। রাসায়নিক হামলা চালানোর অভিযোগে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশ। গৃহযুদ্ধ চলা দেশটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীরাও রয়েছে। যুক্তরাষ্ট্র ২০১১ সালেই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

অন্যদিকে উত্তর কোরিয়াকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ত্যাগে রাজি করাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়াকে চাপে রাখতে এতদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া যেমন চালিয়েছে দেশটি, তেমনি অবরোধ আরোপ করেছে উত্তর কোরিয়ার ওপর। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠান নিয়ে জটিলতা দেখে দিলে ট্রাম্প কিম জং উনকে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে ট্রাম্প লিখেছিলেন, তিনি চান না যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর ও বিশাল পরিমাণ পারমাণবিক অস্ত্রের মজুত ব্যবহার করার মতো পরিস্থিতিতে পড়তে হোক।

/এএমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম