নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৮, ১১:৩০আপডেট : ০৫ জুন ২০১৮, ১১:৩২

নারীদের গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার রাজধানী রিয়াদে ট্রাফিক অধিদপ্তর দশজন নারীকে লাইসেন্স দিয়েছে।

নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু করেছে সৌদি আরব

এর আগে সৌদি আরবের নারীরা যুক্তরাজ্য, কানাডা ও লেবাননসহ অন্য দেশের লাইসেন্স নিতেন। দেশেও তাদের সংক্ষিপ্ত গাড়ি চালানোর পরীক্ষা দিতে হতো। সোমবার বিদেশি ড্রাইভিং লাইসেন্সধারীদের দেশীয় লাইসেন্স দেওয়া হয়।

২৪ জুন থেকে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে সৌদি আরব। সেপ্টেম্বরে এক রাজ ডিক্রিতে এই ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান।

এর আগে দেশটির ট্রাফিক ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আল বাসামি নিশ্চিত করেছেন নারীদের গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, নারীদের গাড়ি চালানো শেখানোর জন্য ছয়টি শহরে পাঁচটি স্কুলকে অনুমতি দেওয়া হয়েছে। অনেক আবেদন অনুমতির অপেক্ষায় রয়েছে।

আল বাসামি আরও জানান, নারীদের জন্য ড্রাইভিং স্কুল এরই মধ্যে চালু হয়েছে। ট্রাফিক ডিপার্টমেন্টের প্রশাসনিক ও সড়কের বিভিন্ন পদে দায়িত্ব পালনের জন্য অনেক নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সৌদি কর্মকর্তা জানান, যেসব নারীর বিদেশি ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা সেটাকে সৌদি আরবের লাইসেন্সে রূপান্তর করতে পারবেন।

নারীদের গাড়ি চালানোর অনুমতিসহ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সৌদি সরকার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ঘোষণা করলেও এখনও দেশটিতে নারীদের জন্য অন্যতম বড় বড় কয়েকটি নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির ৩২ বছর বয়সী যুবরাজ সালমানকে ওই পরিকল্পনার নেপথ্য ব্যক্তি বলে মনে করা হয়। ২০৩০ সাল নাগাদ তেল নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতি বহুমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়।

এখনও সৌদি আরবে নারীদের পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থা প্রচলিত। আইন অনুযায়ী নারীদের পড়াশুনা, ভ্রমণ বা অন্য কোনও কাজের জন্য বাবা, স্বামী বা ভাইয়ের অনুমতির দরকার পড়ে। সৌদি অ্যাকটিভিস্টদের দাবি নারী অধিকারের লড়াইয়ের জন্য এই অভিভাবকত্ব একটি বড় ইস্যু। ২০১১ সাল থেকে প্রায় ৩০ জন অ্যাকটিভিস্ট ও বিদ্রোহীর বিরুদ্ধে রায় দিয়েছে সৌদি আদালত। এইচআরডব্লিউ এর মতে এদের অনেককেই ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই কয়েকদিন আগেও যুবরাজের সংস্কার নিয়ে সংশয়ী বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে আটক করা হয়। তবে রবিবার তাদের কয়েকজনকে সাময়িক মুক্তি দেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, আটক অধিকারকর্মীরা স্বীকার করেছেন, তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করেছেন। সূত্র: মিডল ইস্ট আই

 

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম