সিরীয় সীমান্তে ৭৬৪ কিলোমিটার নিরাপত্তা বেষ্টনী তুলেছে তুরস্ক

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৮, ১২:৩৬আপডেট : ১১ জুন ২০১৮, ১২:৩৯

সিরিয়া সীমান্তে ৭৬৪ কিলোমিটার দীর্ঘ সিমেন্টের দেওয়াল নির্মাণ সম্পন্ন করেছে তুরস্ক। নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি সরকারি কর্মকর্তা আনাদোলু পোস্টকে জানিয়েছেন, ৫৬৩ কিলোমিটার দেওয়াল নির্মাণ করেছে  সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান টিওকেআই। বাকি অংশ নির্মাণের দায়িত্ব ছিল প্রদেশগুলোর। সিরিয়া সীমান্তে নির্মিত নিরাপত্তা বেষ্টনীতে সিমেন্টের দেওয়াল ছাড়াও রয়েছে ইলেক্ট্রনিক নিরাপত্তা বেষ্টনী ও নজরদারি টাওয়ার। সিমেন্টের দেওয়ালের উপরিভাগে যুক্ত করা হয়েছে এক মিটার উঁচু কাঁটাতারের  বেড়া। সিরীয় সীমান্তে ৭৬৪ কিলোমিটার নিরাপত্তা বেষ্টনী তুলেছে তুরস্ক

তুরস্কের সঙ্গে সিরিয়ার প্রায় ৯১১ কিলোমিটার সীমান্ত রয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সঙ্গে হওয়া চোরাচালান আটকানো, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য তুরস্ক ওই সীমান্ত বেষ্টনী নির্মাণ করেছে। সিরিয়া সীমান্তে তুরস্কের সানলিউরফা, গাজিয়ানটেপ, কিলিস, হাতে, মারদিনা এবং সিরনাক প্রদেশ রয়েছে।

সিমেন্টের দেওয়াল যে কংক্রিটের ব্লকগুলো দিয়ে বানানো হয়েছে তাদের একেকটির ওজন ৭ টন। এগুলো ২ মিটার প্রশস্ত এবং ৩ মিটার উঁচু। অন্যদিকে ইলেক্ট্রনিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে তাপসংবেদী ক্যামেরা, রাডার, দূরনিয়ন্ত্রিত অস্ত্র ব্যবস্থা, কম্পন ও শব্দ চিহ্নিত করতে বাসানো বিশেষ সেন্সর। এসব ছাড়াও রয়েছে সেন্সরনিয়ন্ত্রিত বাতি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, সিরিয়া সীমান্তে দীর্ঘ ওই নিরাপত্তা বেষ্টনী নির্মাণের কাজ তুরস্ক শুরু করেছিল ২০১৫ সালে।

সিরীয় সীমান্তে ৭৬৪ কিলোমিটার নিরাপত্তা বেষ্টনী তুলেছে তুরস্ক

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম