জামাতাকে অর্থমন্ত্রী নিয়োগ দিলেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১২:০৪আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৬:২৯

তুরস্কের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই রজব তাইয়্যেব এরদোয়ান দেশটির অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন জামাতা বেরাত আলবায়রাককে। ২০১৫ সাল থেকে তুরস্কের জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন বেরাত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জামাতাকে অর্থমন্ত্রী নিয়োগ দিলেন এরদোয়ান জামাতাকে অর্থমন্ত্রী নিয়োগ দেওয়ার খবর প্রকাশের পর তুরস্কের মুদ্রা লিরার দাম কমেছে ২ শতাংশ। এই নিয়োগের মধ্য দিয়ে এরদোয়ান এটাও জানিয়ে দিয়েছেন, সাবেক ব্যাংকার ও তুরস্কের বিদায়ী সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী মেহমেত সিমসেক নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না।

সোমবার আরও যেসব গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন এরদোয়ান সেগুলোর মধ্যে রয়েছে, সামরিক প্রধান জেনারেল হুলুসি আকারকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ। তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়ে গেছেন মেভলুত চাভুসোগলু।

গত মাসে ৫৩ শতাংশ ভোটে নির্বাচনে জয়লাভের পর সোমবার নতুন মেয়াদে শপথ নেন তুরস্কের প্রেসিডেন্ট। আঙ্কারার পার্লামেন্ট ভবনে এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তুরস্ক নতুন সংসদীয় ব্যবস্থায় প্রবেশ করলো। গত বছর সংবিধান সংশোধনের মাধ্যমে এই নতুন ব্যবস্থার প্রবর্তন করা হয়।

নতুন ব্যবস্থায় ৬৪ বছর বয়সী এরদোয়ান দেশের নির্বাহী বিভাগের প্রধানের দায়িত্ব পালন করবেন। এখন থেকে তিনি মন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট নিয়োগ ও বহিষ্কার করার ক্ষমতা পাবেন। প্রধানমন্ত্রীর পদ বাদ দিয়ে নতুন ব্যবস্থায় ভাইস প্রেসিডেন্ট রাখা হয়েছে। এছাড়া সংসদের অনুমতি ছাড়াই তিনি মন্ত্রিসভার সদস্য, শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও জ্যেষ্ঠ বিচারপতি নিয়োগ দিতে পারবেন। তুরস্কের প্রেসিডেন্ট এখন সংসদ ভেঙে দেওয়া, নির্বাহী আদেশ ও জরুরি অবস্থাও জারি করার ক্ষমতার অধিকারী।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক