সিরিয়ায় আইএসের অবস্থানে রুশ বিমান হামলা, নিহত ২৬

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৮, ১২:২১আপডেট : ২১ জুলাই ২০১৮, ১২:২৪

শুক্রবার দক্ষিণ সিরিয়ার দেরায় ইসলামিক স্টেটের শেষ অবস্থানে চালানো বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে। এরা সবাই সাধারণ নাগরিক। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে,  সিরিয়ার দেরা প্রদেশটি  ইসরায়েল ও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত। সিরিয়ায় আইএসের অবস্থানে রুশ বিমান হামলা, নিহত ২৬

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা  ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের’ প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, সারা দিন সিরিয়ার আসাদ বাহিনী ও রুশ বিমান সেখানে হামলা চালায়। এতে যে ২৬ জন মারা গেছে তাদের মধ্যে রয়েছে ১১ জন শিশু।

তিনি আরও জানিয়েছেন,  দেরাতে শত শত ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে বিমান থেকে। ওই অঞ্চলে থাকা শহরগুলো আইএসের স্থানীয় শাখার নিয়ন্ত্রণে ছিল। তারা ‘জইস খালিদ বিন ওয়ালিদ’ নামে পরিচিত। বোমা বর্ষণে শহরগুলোর অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়া বর্তমানে চেষ্টা করছে দেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার। দেরা অঞ্চলটি জর্ডান ও ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত। কিছু দিন আগে প্রবল সংঘর্ষের পর এলাকাটি ছেড়ে বিদ্রোহীদের সরে যাতে বাধ্য হয়েছিল।

এএফপি লিখেছে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম