তামিমির গ্রাফিতি এঁকে ইসরায়েলে গ্রেফতার ইতালির ২ শিল্পী

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১৪:৫৬আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৪:৫৭

ইসরায়েলি সেনাদের নিপীড়নের প্রতিবাদ করে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা ১৭ বছরের কিশোরী আহেদ তামিমির গ্রাফিতির এঁকে গ্রেফতার হয়েছেন ইতালির দুই শিল্পী।

তামিমির গ্রাফিতি এঁকে ইসরায়েলে গ্রেফতার ইতালির ২ শিল্পী

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের দখলকৃত বেথলেহেমের সীমানা প্রাচীরে আহেদ তামিমির ছবি আঁকায় এই দুই শিল্পীকে গ্রেফতার করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টুইটারে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জানায়, ইসরায়েল দুই ইতালিয়ান শিল্পী ও তাদের সঙ্গে থাকা এক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

এই বিষয়ে ইসরায়েলি পুলিশের মুখপাত্রকে রয়টার্সের পক্ষ থেকে ফোন দেওয়া হলেও তাতে তিনি সাড়া দেননি।

এদিকে, রবিবার ভোরে আট মাস কারাভোগের পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আহেদ তামিমি। বিকালে তিনি নিজ গ্রাম নবি সালেহতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম