গাজা অভিমুখী সুইডিশ জাহাজ আটকে দিলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৮, ১৭:২৮আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৭:৩৫

ইসরায়েলের নৌবাহিনী গাজায় ত্রাণ সরবরাহের কাজে নিয়োজিত একটি জাহাজকে আটক করেছে। আটকের সময় সুইডেনের পতাকাবাহী জাহাজটিতে ১২ জন কর্মী ছিলেন। সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, এ নিয়ে এ সপ্তাহে গাজা অভিমুখী দুইটি ত্রাণবাহী জাহাজ ইসরায়েলের দ্বারা বাধাপ্রাপ্ত হলো। গাজা অভিমুখী সুইডিশ জাহাজ আটকে দিলো ইসরায়েল

‘ফ্রিডম ফর গাজা’ নামক জাহাজটি ফিলিস্তিনে ত্রাণ সরবরাহের কাজে গঠিত ফ্রিডম ফ্লোটিলার চারটি জাহাজের একটি। শুক্রবার গাজা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে থাকতেই তাদেরকে বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী। ইসরায়েল গাজা উপকূলের ৬ নটিক্যাল মাইলের ভেতরে কোনও জাহাজকে যেতে না দেওয়ার ঘোষণা দিলেও, শুক্রবারের ঘটনায় তারা ৯ নটিক্যাল মাইল দূর থাকা অবস্থাতেই জাহাজটিকে আটক করে। আটকের পর ‘ফ্রিডম ফর গাজাকে’ ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়।

উপকূলের ৪০ নটিক্যাল মাইল দূরে থাকতেই তাদের সঙ্গে জাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া কথা জানিয়ে ফ্রিডম ফ্লোটিলার একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা দাবি করছি, ইসরায়েলি দখলদার বাহিনী যেন আমাদের নিরস্ত্র জাহাজের যাত্রায় হস্তক্ষেপ না করে। আমরা গাজাতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দিতে চাই।’

গাজাতে বসবাসরত ২০ লাখ মানুষ বিদ্যুৎ, খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি সেবাগুলো থেকে বঞ্চিত।। জাতিসংঘের মতে, ২০২০ সালের মধ্যে এলাকাটি আর বসবাসের উপযোগী থাকবে না।

ইসরায়েল দাবি করেছে, ত্রাণবাহী জাহাজটিকে আন্তর্জাতিক আইন মেনে বাধা দেওয়া হয়েছে এবং জাহাজের আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ সপ্তাহে এটি ফ্রিডম ফ্লোটিলার দ্বিতীয় জাহাজ যা ইসরায়েল আটক করেছে। গত রবিবার নরওয়ের পতাকাবাহী একটি জাহাজ আটক করেছিল দেশটি। ওই জাহাজে ২৩ জন ব্যক্তি ছিলেন।

২০১৫ সালে চারটি জাহাজকে একইভাবে আশদোদ বন্দরে ভিড়তে বাধ্য করেছিল ইসরায়েল। ২০১০ সালে তুরস্কের মাভি মারমারা ফ্লোটিলাতে হামলা চালিয়ে ইসরায়েলি নৌবাহিনী ৯ জন তুর্কি নাগরিককে হত্যা করেছিল।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম