ক্যান্সারে আক্রান্ত সিরীয় ফার্স্টলেডি আসমা আল-আসাদ

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ১২:৪০আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১২:৪৩

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদের শরীরে ক্যান্সার ধরা পড়েছে। দেশটির প্রেসিডেন্ট কার্যালয় বুধবার জানিয়েছে, আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তাকে মারাত্মক ধরনের টিউমারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আসমা আল-আসাদ

যুক্তরাজ্যের লন্ডনে জন্ম নেওয়া সিরীয় ফার্স্টলেডিকে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে মনে করা হয়। ২০১২ সালে বিরোধীদের বিক্ষোভে সরকারের সহিংসতার জন্য সিরিয়ার যে ১২ জনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা জারি করেছে আসমা তাদের একজন।

সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় সামাজিক মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেছে। ছবিতে দেখা যায়, আসমা ও আসাদ পাশাপাশি দুটি চেয়ারে বসে আছেন। আসমার শরীরে স্যালাইন লাগানো রয়েছে। ছবিটির ক্যাপশনে বলা হয়েছে, স্তনে মারাত্মক টিউমার প্রাথমিক পর্যায়ে শণাক্ত করা হয়েছে এবং প্রাথমিক ধাপের চিকিৎসা নিচ্ছেন।

ব্রিটিশ ও সিরিয়ার দ্বৈত নাগরিক আসমা লন্ডনে পড়াশোনা শেষ করে ইনভেস্টমেন্ট ব্যাংকারের পেশা বেছে নেন। ২০০০ সালে তিনি সিরিয়ায় পাড়ি জমান এবং বিয়ে করেন সাবেক চক্ষুরোগ চিকিৎসক বাশার আল-আসাদকে। বিয়ের কয়েক মাস আগে সিরীয় প্রেসিডেন্ট হিসেবে বাবা হাফেজ আল-আসাদের স্থলাভিষিক্ত হন বাশার।

বাশার ক্ষমতাগ্রহণের প্রথমদিকে এই দম্পতিকে সংস্কারপন্থী হিসেবে মনে করা হতো। ২০১১ সালে ভগ ম্যাগাজিন আসমাকে প্রচ্ছদ প্রবন্ধ প্রকাশ করে যা পরে মুছে ফেলা হয়।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম