ইরানে ফ্লাইট স্থগিত করছে ব্রিটিশ ওয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৮, ১১:৩৭আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ১১:৩৮

ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স জানিয়েছে, বাণিজ্যিক কারণে সেপ্টেম্বর থেকে ইরানে ফ্লাইট স্থগিত করবে। বৃহস্পতিবার কোম্পানি দুটি এই ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার একমাসের মধ্যে এই ঘোষণা আসলো। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

ইরানে ফ্লাইট স্থগিত করছে ব্রিটিশ ওয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স

ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, তারা লন্ডন-তেহরান ফ্লাইট বাতিল করছে। কারণ তা বাণিজ্যিকভাবে লাভজনক না। লন্ডন-তেহরান সর্বশেষ ফ্লাইট যাবে ২২ সেপ্টেম্বর এবং তেহরান থেকে লন্ডনে সর্বশেষ ফ্লাইট ফিরবে ২৩ সেপ্টেম্বর।

এয়ার ফ্রান্স প্যারিস-তেহরান রুটে ফ্লাইট বাতিল করছে ১৮ সেপ্টেম্বর থেকে। এই রুটে যাত্রী পরিবহন কম থাকায় ফ্লাইট বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটির মুখপাত্র।

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বাতিলের সিদ্ধান্তে খেদ প্রকাশ করেছেন। তিনি টুইটারে লিখেছেন, এই রুটের ব্যাপক চাহিদার থাকায় এয়ারলাইনে এই সিদ্ধান্ত দুঃখজনক।

ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর তা হুমকির মুখে পড়ে। ইউরোপীয় ইউনিয়ন চেষ্টা করেছিল চুক্তিটি কার্যকর রাখতে। কিন্তু তারা ব্যর্থ হয়। ফলে আগস্ট মাস থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। আগামী নভেম্বরে আরও নিষেধাজ্ঞা আসবে ইরানের বিরুদ্ধে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম