ফিলিস্তিনের সঙ্গে কনফেডারেশন গঠনে মার্কিন প্রস্তাব নাকচ জর্ডানের

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭

ফিলিস্তিন ও জর্ডানের মধ্যে একটি কনফেডারেশন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব নাকচ করেছে জর্ডান। রবিবার জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, ফিলিস্তিনের পশ্চিম তীরকে নিয়ে কনফেডারেশন গঠন অসম্ভব। জর্ডানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনের সঙ্গে কনফেডারেশন গঠনে মার্কিন প্রস্তাব নাকচ জর্ডানের

জর্ডান সরকারের নারী মুখপাত্র জুমানা ঘুনেইমাত স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের সঙ্গে একীভূত হওয়া উন্মুক্ত আলোচনার কোনও বিষয় নয় এবং এটা সম্ভব না।

মুখপাত্র আরও জানান, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে জর্ডান দুই রাষ্ট্র সমাধান প্রস্তাব সমর্থন করে।

জর্ডানের মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্টের মুখপাত্র মুরাদ আল-আদাইলাহ জানান, জর্ডানের সঙ্গে কনফেডারেশন গঠিত হলে ফিলিস্তিনিরা নিজ ভূমিতে যাওয়ার অধিকার হারাবে।

রবিবার ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যাসন গ্রিনব্লাট ফিলিস্তিন-জর্ডান কনফেডারেশন গঠনের প্রস্তাব দিয়েছেন।

হারেৎজ’র খবরে দাবি করা হয়, রামাল্লায় একটি এনজিও’র সঙ্গে বৈঠকে আব্বাস আরও বলেছেন, তিনি এই প্রস্তাব মেনে নেবেন যদি ইসরায়েলও এই কনফেডারেশনে যুক্ত হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্টর মুখপাত্র নাবিল আবু রুদেইনা জানান, ফিলিস্তিন ও জর্ডানের জনগণই সিদ্ধান্ত নেবেন তারা কনফেডারেশন চান কিনা। ১৯৮৪ সাল থেকেই ফিলিস্তিনি প্রশাসনের আলোচনায় রয়েছে কনফেডারেশন।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম