২০১৯ সালে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা বাজেট হবে হাজার কোটি ডলার

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০

প্রথমবারের মতো আরব উপসাগরীয় দেশগুলোর সামরিক ব্যয় আগামী বছর এক হাজার কোটি ডলার ছুয়ে ফেলবে। শীর্ষস্থানীয় এক নিরাপত্তা বিশ্লেষক এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

২০১৯ সালে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা বাজেট হবে হাজার কোটি ডলার

বৃহস্পতিবার সামরিক সাময়িকি জ্যান এ প্রকাশিত আইএইচএস মার্কিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাল্ফ কোঅপারেশ কাউন্সিলের (জিসিসি) দেশগুলো ২০১৮ সালের সামরিক ব্যয় ছয় শতাংশ বেড়েছে।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এই বছর এই ছয় শতাংশ প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়বে। কিন্তু এক বছরে তিন থেকে চার শতাংশ প্রবৃদ্ধি আগামী দশকজুড়েই স্থিতিশীল থাকবে। এর অর্থ হচ্ছে আগামী বছর এই দেশগুলোর প্রতিরক্ষা বাজেট এক হাজার কোটি ছুঁয়ে ফেলবে।

জ্যান’র বিশ্লেষক ক্রেইগ ক্যাফ্রে বলেন, যদি তেলের মূল্যবৃদ্ধি উল্লেখযোগ্য হয় তাহলে এই প্রতিরক্ষা ব্যয় আরও বাড়বে। অন্তত আরও বেশি সামরিক ক্রয় দেখা যাবে।

জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের সামরিক ব্যয় বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইরাক, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের যুদ্ধে দেশগুলোর সেনাবাহিনীর সম্পৃক্ততা।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের