৩ লাখ ফিলিস্তিনি শরণার্থীর সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩১

সৌদি আরব ভ্রমণে লেবাননে বসবাসরত তিন লাখ ফিলিস্তিনি শরণার্থীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। কাতারভিত্তিক আরবি সংবাদমাধ্যম আলআরব’র বরাত দিয়ে এখবর জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

৩ লাখ ফিলিস্তিনি শরণার্থীর সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

ফিলিস্তিন ইনস্টিটিউশন ফর হিউম্যান রাইটসের (শাহেদ) বরাত কাতারি সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের যাদের ফিলিস্তিনের পাসপোর্ট নেই তাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।

শাহেদ জানায়, লেবাননে অবস্থিত সৌদি দূতাবাস ট্রাভেল এজেন্টদের এই বিষয়ে অবহিত করেছে। দূতাবাস জানিয়েছে, যাদের ফিলিস্তিনি পাসপোর্ট নেই তাদের আবেদন গ্রহণ করা হবে না।

মানবাধিকার গোষ্ঠীটি জানায়, সৌদি আরবের এই আকস্মিক সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন।

কাতারি সংবাদমাধ্যমটি এই বিষয়ে লেবাননে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। তবে এই বিষয়ে বৈরুতে ফিলিস্তিনি দূতাবাস সৌদি আরবের কাছ থেকে কোনও নির্দেশনা পায়নি।

উল্লেখ্য, এ বছর হজের সময় জর্ডানে বসবাসরত ফিলিস্তিনি, যাদের জর্ডানি পাসপোর্ট রয়েছে তাদের ভিসা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এছাড়া গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ২০১৩ সাল থেকে ওমরাহ পালন করতে দেওয়া হচ্ছে না।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী