ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনুরোধ জানানো হয়নি: ইরান

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৫

ইরানের পক্ষ থেকে কখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়নি। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এই তথ্য জানিয়েছেন। ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) বরাত দিয়ে এখবর জানিয়েছে রয়টার্স।

হাসান রুহানি ও ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি বিদেশি একটি বার্তা সংস্থায় খবর প্রকাশিত হয়,  জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছে ইরান। ওই খবরে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালিকে উদ্ধৃত করা হয়। তবে ইরনা ওই বার্তা সংস্থার পরিচয় জানায়নি।

এই প্রসঙ্গে কাসেমি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে কখনও ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন ভাষণ নেবেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানের সঙ্গে বহুদেশীয় পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহারের পর থেকেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পর ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তারা যে শান্তির কথা বলছেন যুক্তরাষ্ট্র সেটাকে উপহাস করছে। ইরানের সঙ্গে 'চুক্তি'র কথা বলে এই উপহাস করা হচ্ছে বলে তিনি দাবি করেন। যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নতুন দূত ব্রায়ান হুকের এক মন্তব্যের জবাবে টুইটারে জারিফ একথা বলেন।

জারিফ আরও বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতাকে দুই সরকারের মধ্যে ব্যক্তিগত সমঝোতা হিসেবে অভিহিত করছে। এই ব্যাখ্যা ভুল। কারণ এটি একটি আন্তর্জাতিক সমঝোতা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারেও এই সমঝোতাকে অনুমোদন দেওয়া হয়েছে। 

বুধবার ব্রায়ান হুক দাবি করেন, ইরানের পরমাণু সমঝোতা ছিল তেহরান ও বারাক ওমাবার মধ্যে ব্যক্তিগত সমঝোতা। এখন যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তি করতে চায় যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সীমিত করা যাবে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম