মুসলিম বিশ্ব বিপজ্জনক চ্যালেঞ্জর মুখে: সৌদি বাদশাহকে এরদোয়ানের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৪

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে মুসলিম বিশ্বের বিপজ্জনক চ্যালেঞ্জ নিয়ে হুঁশিয়ারি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রবিবার সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায় এরদোয়ান এই হুঁশিয়ারি জানিয়ে বলেন, এই অবস্থায় মুসলিম বিশ্বের স্থিতিশীলতা প্রয়োজন।

মুসলিম বিশ্ব বিপজ্জনক চ্যালেঞ্জর মুখে: সৌদি বাদশাহকে এরদোয়ানের হুঁশিয়ারি

এরদোয়ান বলেন, ইসলামি বিশ্ব এখন গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্য যেকোনও সময়ের চেয়ে এখন শান্তি ও স্থিতিশীলতা বেশি প্রয়োজন।

বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাধারণ লক্ষ্যে সংহতি জানানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।

আরব অঞ্চলে একাধিক সংঘাত চলমান রয়েছে। বিশেষ করে সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ায় চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ জড়িয়ে পড়েছে।

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে আরব জোট ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। অভিযানে বেসামরিক হত্যায় আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের সমালোচনা মুখে পড়েছে সৌদি আরব।

সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিচ্ছে তুরস্ক। দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তারা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম