সিরিয়ার রাকাতে আইএস জঙ্গি আটক, গাড়ি বোমা-মাইন উদ্ধার

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫
image

সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত রাকা থেকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র ছাড়াও গাড়ি বোমা ও মাইন  উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের ‘স্লিপার সেল’ আখ্যা দিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, তারা তারা বেশ কয়েকটি বড় হামলার ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, রাকা এক সময় ইসলামিক স্টেটের তথাকথিত খিলাফতের রাজধানী হিসেবে গণ্য হতো। গত অক্টোবর মাসে কুর্দিদের বাহিনী এসডিএফ এর দখল নেয়। বিধ্বস্ত রাকা শহর

রাকার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, শনিবারের অভিযানে ইসলামিক স্টেটের সংশ্লিষ্ট সেলটির ছয় জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের বিস্ফোরক উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মোহাম্মদ ইব্রাহিমের ভাষ্য, রাকা শহরের দুটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়েছিল। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সেখানে আত্মগোপনে ছিল।

তাদেরকে গ্রেফতারের পাশাপাশি গ্রেনেড, পিস্তল ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ভবনের পাশে রাখা একটি গাড়ি বোমাও চিহ্নিত করা হয়েছে। পরে নিরাপত্তা বাহিনী পাশের একটি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মজুত উদ্ধার করে। এসবের মধ্যে স্থল মাইনের  উপস্থিতিও দেখা গেছে।

রয়টার্স লিখেছে,  এসডিএফের সদস্যরা সম্প্রতি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে। রাস্তার পাশে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছে তাদের বেশ কিছু সদস্য।

গত জুন মাসে ইসলামিক স্টেটের জঙ্গিদের নাশকতা চালানোর আশঙ্কা থেকে রাকা শহরের নিয়ন্ত্রণে থাকা কুর্দিদের বাহিনী এসডিএফ শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছিল।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম