সিরিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্ব ও আরবের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: আসাদ

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৮, ১৩:৪৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৩:৫১

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ জানিয়েছেন, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু পর পশ্চিমা ও আরবদেশগুলোর সম্পর্কে যে ভাঙন ধরেছিল তা স্বাভাবিক হতে যাচ্ছে। পশ্চিমা ও আরবদেশগুলো সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছে। কুয়েতের এক দৈনিক পত্রিকা আল-শহিদকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি।

সিরিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্ব ও আরবের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: আসাদ

সাক্ষাৎকারে আসাদ জানান, দেশটির বিদ্রোহী ও আইএসের দখলকৃত ভূখণ্ডের বেশির ভাগ উদ্ধার করার পর সিরিয়া আরব বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পুনরায় রাখা শুরু করবে।

আসাদ বলেন, অনেক আরব দেশের সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো। অনেক পশ্চিমা দেশ তাদের দূতাবাস চালু করার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমা ও আরব প্রতিনিধিরা সিরিয়ায় তাদের কূটনীতিক, অর্থনৈতিক ও শিল্প সংশ্লিষ্ট কর্মকাণ্ড চালু করার জন্য দামেস্ক আসতে শুরু করেছেন।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, সাত বছর আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটাই আরব উপসাগরীয় দেশের কোনও সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকার। জাতিসংঘের সাধারণ অধিবেশনের পার্শ্ববৈঠকে আসাদ বাহরাইনের প্রেসিডেন্টের সঙ্গে এক উষ্ণ বৈঠক করেন। ওই বৈঠকের পরই আসাদ কুয়েতি সংবাদমাধ্যমকে এই সাক্ষাৎকার দেন।

গৃহযুদ্ধের শুরুতেই ২২ সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত আরব লিগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে। পরে আরব দেশগুলো আসাদ সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

সৌদি আরব, কাতার ও জিসিসিভুক্ত দেশগুলো আসাদকে উৎখাতে বিদ্রোহীদের সমর্থন ও সহযোগিতা দিয়েছে। কুয়েত সিরীয় নাগরিকদের সহযোগিতার জন্য একাধিক দাতা সম্মেলন করেছে। যদিও কুয়েত সিরীয় সরকারের সহিংসতার নিন্দা জানিয়েছে। সূত্র: মিডল ইস্ট আই।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম