জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রম বন্ধ করছে ইসরায়েল

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ১৮:৩৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৮:৪০

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন জেরুজালেমের মেয়র নির বারকাত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রম বন্ধ করছে ইসরায়েল

জেরুজালেমের মেয়রের অভিযোগ, শহরটিতে এই সংস্থা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্ররোচনা দিচ্ছে। তিনি বলেন, পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা যেসব স্কুল, ক্লিনিক ও খেলাধূলার কেন্দ্র পরিচালনা করছে সেগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হবে।

পৌর কর্তৃপক্ষ এজন্য কোনও সময়সীমার কথা নির্দিষ্ট করে জানায়নি। তবে জানিয়েছে, এবারের স্কুলবর্ষ শেষেই ১ হাজার ৮০০ শিক্ষার্থীর স্কুল বন্ধ করে দেওয়া হবে।

নির বারকাত এই মাসের শেষের দিকেই পৌর নির্বাচন শেষে দায়িত্ব ছাড়বেন। তিনি জানান, এই বছরের শুরুতে শরণার্থী সংস্থাটির ৩০০ মিলিয়ন ডলার বরাদ্দ যুক্তরাষ্ট্র বাতিল করায় পৌর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বলেন, যুক্তরাষ্ট্রের বরাদ্দ বাতিল আমাদের সামনে বিরল সুযোগ এনে দিয়েছে সংস্থাটির দেওয়া সেবা আমাদের অধীনে নিয়ে আসার। ফিলিস্তিনি শরণার্থী সমস্যা নিয়ে যে মিথ্যা প্রচলিত আছে সেটার ইতি টানতে যাচ্ছি।

জেরুজালেমের এই মেয়রের অভিযোগ, ইসরায়েলের অনুমতি না নিয়েই এসব স্কুল ও ক্লিনিক পরিচালনা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম