আসাদের প্রতি সমর্থন ঘোষণায় ইসরায়েলি দ্রুজদের আনুষ্ঠানিক আয়োজন

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ২০:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ০৯:২০
image

ইসরায়েলের গোলান মালভূমিতে বসবাসরত দ্রুজ জনগোষ্ঠী এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। সিরিয়া সীমান্তের কাছে জড়ো হয়ে তারা সিরীয় গৃহযুদ্ধে বাসার আল আসাদের সফলতা কামনায় দিয়েছেন নানান স্লোগান। এসময় তারা সিরিয়ার পতাকাও ওড়ান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, গোলান মালভূমি এক সময় সিরিয়ার অংশ ছিল, সেই সঙ্গে এই দ্রুজরাও। আসাদের প্রতি সমর্থন ঘোষণায় ইসরায়েলি দ্রুজদের আনুষ্ঠানিক আয়োজন

অনুষ্ঠানে উপস্থিত দ্রুজরা ঐতিহ্যবাহী কালো পোশাক ও সাদা টুপি পরিহিত ছিলেন। যে স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার তা একদম সিরীয় সীমান্তের কাছে। দ্রুজরা শিয়াদের ইসমাইলি সম্প্রদায় দ্বারা প্রভাবিত, যদিও মুসলমানদের অনেকেই তাদেরকে মুসলমান হিসেবে স্বীকার করেন না। তাদের যে অংশ সিরিয়ায় বসবাস করছেন, তারা দীর্ঘ সময় ধরে বাসার আল আসাদের পরিবারের প্রতি অনুগত। অনুষ্ঠানে উপস্থিত দ্রুজরা ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে বসবাস করেন। ইসরায়েলি সেনাবাহিনী ও বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে দ্রুজদের প্রভাব রয়েছে। এরা ইসরায়েলকে অনুরোধও করেছিলেন, সীমান্ত পার হয়ে যুদ্ধে জড়াতে।

গোলান মালভূমি ১৯৬৭ সালের যুদ্ধের আগ পর্যন্ত সিরিয়ার অংশ ছিল। ১৯৮১ সালে তা ইসরায়েলের সাথে যুক্ত করা হয়। ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সমর্থন পায়নি। ইসরায়েল এক সময় গোলান মালভূমি সিরিয়াকে ফিরিয়ে দিতে ইচ্ছুক ছিল। কিন্তু সিরিয়ায় ইরানি সেনা বহরের উপস্থিতির কারণ দেখিয়ে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি।

আসাদের প্রতি সমর্থন ঘোষণায় ইসরায়েলি দ্রুজদের আনুষ্ঠানিক আয়োজন

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম