গুলিতে নিহত ফিলিস্তিনি ছুরি হাতে হামলা চালিয়েছিল: ইসরায়েল

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ১৮:১৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৪০
image

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, একজন ফিলিস্তিনি ছুরি হাতে সেনা সদস্যেদের ওপর হামলা চালিয়েছিল। আর তাই তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। সেনাদস্যরা ছুরির আঘাতে সামান্য আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২২ অক্টোবর) পশ্চিম তীরের হেবরনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ধর্মীয় পীঠস্থান প্যাট্রিয়ার্ক কেভের কাছে, যা  মুসলমানদের কাছে ইব্রাহিমি মসজিদ নামে পরিচিত। গুলিতে নিহত ফিলিস্তিনি ছুরি হাতে হামলা চালিয়েছিল: ইসরায়েল

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখলে চলে যাওয়া পশ্চিম তীরকে ফিলিস্তিনিরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হিসেবে গণ্য করে, যে রাষ্ট্রে রাজধানী হবে জেরুজালেম। কন্তু দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েল অবৈধ বসতি স্থাপন করে চলছে। এমন কি দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের জন্য গ্রাম উচ্ছেদেরও চেষ্টা করছে। সম্প্রতি খান আল আহমারের বেদুইন বাসিন্দাদের উৎখাতে তারা তৎপর হয়েছে।

২০১৫ সালে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনা ভেস্তে যায়। তারপর থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের ছুরি হাতে হামলার ঘটনা বাড়তে থাকে। গত ৩ সেপ্টেম্বরও হেবরনে একই রকম একটি ঘটনা ঘটেছিল। ইসরায়েলি সেনাবাহিনী সেসময়ও ছুরি হাতে হামলা চালানোর অভিযোগে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মেরে ফেলেছিল। তার আগে গত আগস্ট মাসে এমন আরও একটি ঘটনা ঘটে যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনির মৃত্যু হয়। সেক্ষেত্রেও ছুরি হাতে হামলা চালানোর কথা জানানো হয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম