জেরুজালেম সাহিত্য উৎসবে ফিলিস্তিনি লেখকের যোগদানে ইসরায়েলের নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ১৬:৫৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৬:৫৬

দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি সাহিত্য উৎসবে যোগ দেওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনি-আমেরিকান লেখক সুসান আবুলহাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

জেরুজালেম সাহিত্য উৎসবে ফিলিস্তিনি লেখকের যোগদানে ইসরায়েলের নিষেধাজ্ঞা

এই সপ্তাহে পূর্ব জেরুজালেমে অনুষ্ঠিত হবে কালিমাত ফিলিস্তিনি সাহিত্য উৎসব। ‘মর্নিংস ইন জেনিন’ উপন্যাসের লেখক সুসান ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পর ৩৬ ঘণ্টা আটক রাখা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি যুক্তরাষ্ট্রে বাস করেন এবং মার্কিন নাগরিক।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুসান দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। কিন্তু ইসরায়েলি সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে দেয়।

ইসরায়েলের অভিবাসন কর্তৃপক্ষের নারী মুখপাত্র সাবিন হাদ্দাদ জানান, ২০১৫ সালের একটি ঘটনার কারণে সুসানকে ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই সময় জর্ডান থেকে ইসরায়েলে প্রবেশের সময় দখলদার বাহিনীর কয়েকটি প্রশ্নের জবাব দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন।

মুখপাত্র বলেন, সুসানকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং বলা হয়েছে পরে যখন তিনি আসবেন তা যেন আগেই জানান। এই সপ্তাহে তিনি কোনও প্রকার যোগাযোগ ছাড়াই এসেছেন।

কালিমাত সাহিত্য উৎসবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে সুসান বলেন, আপনার সবাই এখন নিশ্চয় জেনে গেছেন যে ইসরায়েলি কর্তৃপক্ষ আমাকে আমার দেশে প্রবেশ করতে অনুমতি দেয়নি। বন্ধু ও সহকর্মী লেখকদের সঙ্গে থাকতে না পারা এবং আমাদের সাহিত্যের ঐতিহ্য উদযাপন করতে না পারা আমার জন্য বিরাট দুঃখের।  এটা আরও বড় দুঃখের যে, আমরা ফিলিস্তিন ছাড়া বিশ্বের যে কোনও স্থানে মিলিত হতে পারি।

ইসরায়েল আসার আগেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে সুসান বলেন, এটা মিথ্যা কথা। সত্যি কথা হলো বিমানবন্দরে অবতরণের পর আমাকে বরা হলো মার্কিন পাসপোর্ট দিয়ে আমাকে ভিসার আবেদন করতে হবে এবং ২০২০ সালের আগে আমারর আবেদন গ্রহণ করা হবে না। আমাকে প্রথমবার প্রবেশে বাধা দেওয়ার অন্তত ৫ বছর পর হবে ২০২০ সাল।

সুসান ছাড়াও ২০১৮ সালে ইসরায়েল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রবেশ করতে দেয়নি। এদের বেশিরভাগই বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট ও স্যাংকশন) আন্দোলনের সঙ্গে যুক্ত।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী