প্রথমবারের মতো দেশ সফর করছেন সৌদি বাদশাহ

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ২২:৪৬আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২২:৪৮

সৌদি আরবের বাদশাহ সালমান এক সপ্তাহের দেশ সফর শুরু করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার বাদশাহ সফর শুরু করেছেন।

প্রথমবারের মতো দেশ সফর করছেন সৌদি বাদশাহ

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিংহাসনে আরোহনের পর এটাই ৮২ বছর বয়সী বাদশাহর প্রথম অভ্যন্তরীণ সফর। ২০১৫ সালে বাদশাহ হওয়া সালমান কাসিম ও হাইল প্রদেশ সফর করবেন। উভয় প্রদেশ রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।

সৌদি কর্মকর্তারা জানান, সফরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন বাদশাহ। তবে এই সফরে প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান সঙ্গী হয়েছেন কিনা তা জানা যায়নি।

তুরস্কের ইস্তানবুল কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা নিয়ে আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মধ্যেই দেশ সফরে বের হলেন সৌদি বাদশাহ। ২ অক্টোবর জামাল খাশোগি কনস্যুলেটে প্রবেশ করলে তাকে হত্যা করে সৌদি হিট স্কোয়াড। শুরুতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত তুর্কি ও আন্তর্জাতিক চাপে তাকে হত্যার কথা স্বীকার করে রিয়াদ এবং ১৮ জনকে গ্রেফতার করে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম