বাগদাদির সহকারীকে আটকের দাবি মার্কিন সমর্থিত সিরীয় বিদ্রোহীদের

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ১৪:০৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৪:১০

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদির এক সহকারীকে আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় একটি বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার এই দাবি করেছে দ্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বাগদাদির সহকারীকে আটকের দাবি মার্কিন সমর্থিত সিরীয় বিদ্রোহীদের

এক বিবৃতিতে কুর্দি যোদ্ধাদের নেতৃত্বে পরিচালিত এসডিএফ জানায়, তারা ওসামা আল-আওয়াইদকে আটক করেছে।

এসডিএফ সিরিয়া পূর্ব ইউফ্রেতাসের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রণে থাকা শেষ অঞ্চল মুক্ত করতে যুদ্ধ করছে এসডিএফ। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন বিমান হামলার সহযোগিতায় ইরাকে ইউফ্রেতাস নদীর তীরে আইএসবিরোধী যুদ্ধ করছে এই সংগঠনটি।

বিবৃতিতে জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলের একটি গ্রাম থেকে বিশেষ অভিযানে আওয়াইদকে গ্রেফতার করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, আইএসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একজন ছিলেন এই আওয়াইদ।

সিরিয়া ও ইরাকে আইএসের খিলাফত ভেঙে পড়ার এক বছরের বেশি সময় ধরে সংগঠনটির নেতা বাগদাদির অবস্থান নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বেশ কয়েকবার তার নিহতের খবর প্রচারিত হলেও তা একেবারে নিশ্চিত হওয়া যায়নি। ইরাক ও সিরিয়ায় বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারালেও গেরিলা হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক