খাশোগি ইস্যুতে সৌদি রাজপরিবারের ক্ষতি চান না এরদোয়ান

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৯

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের তুরস্কে ফেরত পাঠাতে সৌদি আরবের কাছে পুনরায় দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তবে একই সঙ্গে তিনি বলেছেন, এই ইস্যুতে সৌদি আরবের রাজপরিবারের কোনও ক্ষতি করার ইচ্ছা নেই। শনিবার আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে জি-টোয়েন্টি সম্মেলনে সাংবাদিকদের কাছে এই দাবির কথা তুলে ধরেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান

এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনও প্রশ্ন তোলা ঠেকাতে হত্যাকারীদের তুরস্কে বিচার করা আবশ্যক। যারাই এই নৃশংস অপরাধের নির্দেশ দাতা ও বাস্তবায়ন করেছে তাদের পরিচয় প্রকাশ হওয়া প্রয়োজন। যদি মূল হোতাদের বের করা না যায় তাহলে পুরো ইসলামি বিশ্ব সন্তুষ্ট হবে না।

তুর্কি প্রেসিডেন্ট জানান, খাশোগির দেহাবশেষ সম্পর্কে তথ্য দিয়ে তুরস্কের প্রসিকিউটরদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি হত্যাকারী দলের স্থানীয় সহযোগিতাকারীদের পরিচয়ও প্রকাশ করছে না কর্তৃপক্ষ।

এরদোয়ান বলেন, খাশোগির হত্যাকাণ্ড ইস্যুতে তিনি সৌদি আরবের রাজপরিবারের কোনও ক্ষতি করতে চান না।

কিন্তু তিনি সম্মেলনে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করেছেন। সম্মেলনে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের ব্যাখ্যাকে বিশ্বাসযোগ্য নয় বলে উল্লেখ করেছেন।

সম্মেলনে সৌদি যুবরাজ বলেছেন, ‘প্রমাণ না হওয়া পর্যন্ত আপনারা সৌদি আরবকে দায়ী করতে পারেন না।’

এরদোয়ান বলেন, অবশ্যই আইনগত দিক দিয়ে এটা বৈধ। কিন্তু তার নিজের কর্মকর্তাই স্বীকার করেছেন এটা ছিল পরিকল্পিত অভিযান।

তুর্কি প্রেসিডেন্ট জানান, সম্মেলনে একমাত্র কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খাশোগি হত্যার বিষয়টি উত্থাপন করেছেন। তিনি নিজেও বিষয়টি তুলেননি।

তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, যুবরাজের সঙ্গে একান্ত বৈঠকে তারা খাশোগি হত্যার বিষয়টি নিয়ে কথা বলেছেন।

২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। খুনের নির্দেশদাতা হিসেবে আঙ্গুল উঠে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়। ওই ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক