হোয়াটসঅ্যাপে বান্ধবীকে হাবলা বলায় তথ্যপ্রযুক্তি আইনে শাস্তি!

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৮, ২১:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:৫৭
image

হোয়াটসঅ্যাপে বান্ধবীকে ‘হাবলা’ বলায় সংযুক্ত আরব আমিরাতে এক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড ও ২০ হাজার দিরহাম জরিমানার সাজা হয়েছে। আরব আমিরাতের আদালত এই সাজা দিয়েছে দেশটির তথ্যপ্রযুক্তি আইনের ধারা মোতাবেক। খালিজ টাইমস লিখেছে, সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টিকে মজা করে বলা কথা হিসেবে ব্যাখ্যা করেছেন। কিন্তু তার বান্ধবী ‘হাবলা’ সম্বোধনকে মজা হিসেবে দেখতে রাজি নন। হোয়াটসঅ্যাপে বান্ধবীকে হাবলা বলায় তথ্যপ্রযুক্তি আইনে শাস্তি!

 খালিজ টাইমস স্থানীয় সংবাদ মাধ্যম ইমারাত আল ইয়ুমের বরাত দিয়ে জানিয়েছে, দেশটিতে এরকম আরও বেশ কয়েকটি মামলা চালু রয়েছে, যেখানে বাদী ইন্টারনেটে হেনস্তার অভিযোগ করেছে। আর বিবাদী বলেছেন নিছক মজা করেই তারা সংশ্লিষ্ট কথাগুলো লিখেছেন চ্যাটে। কেউ কেউ ভুল ভিডিওর লিংক পাঠিয়ে ফেলার কথাও বলেছেন আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে।

আরব আমিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যে আপত্তিকর কোনও কিছু লিখলে বা প্রকাশ করলেই তাকে সাইবার ক্রাইম হিসেবে দেখা হয়। বান্ধবীকে হবালা বলে ৬০ দিনের কারাদণ্ড এবং ২০ হাজার দিরহাম জরিমানার দণ্ড পাওয়ার ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করলেও যেমন নিস্তার পাননি, তেমনি এমন আরেকটি মামলায় আরব আমিয়ারাতে ফেঁসে গেছেন আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন নারীকে প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য ভিডিওর লিংক পাঠিয়েছিলেন। তার মামলাটিও সাইবার ক্রাইমের আওতায় বিচারযোগ্য। কিন্তু সংশ্লিষ্ট ব্যাকটির দাবি,তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বন্ধুদের বিভিন্ন ‘প্রার্থনার’ ভিডিও পাঠাতেন। ওই দিন ভুল ভিডিওর লিংক চলে গিয়েছিল।

সৌদি আরবের আরেকজন ব্যক্তির বিরুদ্ধে একই রকমভাবে প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য ভিডিওর লিংক ছয় জন নারীকে পাঠানোর অভিযোগ রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন, আরব আমিরাতে বেড়াতে যাওয়ার পর সেখানে তার মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছিল। ভিডিওর লিংক তিনি পাঠাননি।

আরব আমিরাতের একজন আইনজীবী হাসান আল রিয়ামি। তার ভাষ্য, ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কোনও কিছু প্রকাশ করলেই তা সাইবার ক্রাইমের ধারায় বিচার্য।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম