ইরাকের কারাগার থেকে পালালো ২১ আইএস জঙ্গি

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২৩

জঙ্গিবাদের অভিযোগে সাজা প্রাপ্ত ইসলামিক স্টেটের (আইএস) ২১ জন জঙ্গি ইরাকের একটি কারাগার থেকে পালিয়েছে। তবে তাদের মধ্যে ১৫ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইরাকের কারাগার থেকে পালালো ২১ আইএস জঙ্গি

বৃহস্পতিবার ইরাকের কুর্দি শহর সুলাইমানিয়ার উচ্চ নিরাপত্তার কারাগার সোসা থেকে এই জঙ্গিরা পালিয়ে যায়। তাদের বেশিরভাগই আইএসবিরোধী যুদ্ধের বিভিন্ন সময় গ্রেফতার হওয়া জঙ্গি। ২০১৪ সালে এই যুদ্ধ শুরু হয়েছিল।

বুধবার শেষরাতের দিকে জঙ্গিরা কারাগার থেকে পালায়। এরপরই কুর্দি নিরাপত্তা কর্মকর্তারা গ্রেফতার অভিযান শুরু করে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, ২১ জনের মধ্যে ১৫ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। তবে বাকি ছয়জন এখনও পলাতক রয়েছে।

আধাসায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলে সোসা কারাগারটি অবস্থিত। তবে উত্তর ইরাকের এই কারাগারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইরাকি কেন্দ্রীয় সরকারের।

এক কুর্দি কর্মকর্তা জানান, পালিয়ে যাওয়া বেশির ভাগ বন্দি আইএস সদস্য। তবে উচ্চ মাত্রার নিরাপত্তা বিশিষ্ট এই কারাগার থেকে কীভাবে জঙ্গিরা পালিয়ে গেলো তা সম্পর্কে কিছু জানাননি এই কর্মকর্তা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম