৪১ পেশাকে জাতীয়করণ করলো সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:৩৭

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব ৪১টি পেশাকে জাতীয়করণ করেছে। রবিবার দেশটির শ্রম ও সমাজ উন্নয়নমন্ত্রী আহমেদ আল-রাজি এই ঘোষণা দিয়েছেন। এর ফলে দেশটির শহর মদিনার হসপিটালিটি, পর্যটন ও এনজিও খাতে ৪১টি পেশা শুধু সৌদি নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে। এসব পেশায় বিদেশিদের নিয়োগ দেওয়া যাবে না।

৪১ পেশাকে জাতীয়করণ করলো সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রী আল-রাজি বলেন, এই পেশাগুলোর মধ্যে রয়েছে বাণিজ্যিক কেন্দ্র, অর্ডার গ্রহণকারী, খাদ্য সেবার কর্মী, নিরাপত্তা ও সুরক্ষা পরিচালক, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক, রুম সার্ভিস, বিক্রয় ও বিপণন প্রতিনিধি, পর্যটন কর্মসূচি পরিচালকসহ অভ্যর্থনাকারী ও কর্মী সংযোগ।

বিবৃতিতে বলা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের শাস্তি প্রদান করা হবে।

সৌদি আরবের জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইনস্যুরেন্সের তথ্য অনুসারে, ২০১৭ সালের শেষ দিকে দেশটিতে বিদেশি শ্রমিকদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭.৯১ মিলিয়নে। ২০১৬ সালের শেষ দিকে এই সংখ্যা ছিল ৮.৪৯ মিলিয়ন। একই সময়ে সৌদি কর্মীদের সংখ্যা ১.৬৮ মিলিয়ন থেকে বেড়ে ১.৭৮ মিলিয়নে দাঁড়িয়েছে।

২০২০ সালের মধ্যে সৌদি আরব বেকারত্বের হার ৯ শতাংশে নামিয়ে আনতে চায়। আর ২০২৩ সালের মধ্যে তা আরও কমিয়ে সাত শতাংশে নিয়ে আসার পরিকল্পনা করেছে দেশটি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম