‘মরু ও মৃত্যুর’ সিরিয়া থেকে সেনা প্রত্যাহার: এখন নমনীয় ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ২৩:৫৩আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০১:৫৫
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়াতে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন সে বিষয়ে নমনীয় হয়েছেন। তিনি সিরিয়াকে ‘মরু ও মৃত্যুর’ স্থান আখ্যা দিয়েও শেষ পর্যন্ত বলেছেন, চার মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কোনও কথা তিনি বলেননি। বরং তার ইচ্ছে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের কাছে কুর্দিদের তেল বিক্রির খবরে উষ্মা প্রকাশ করে ট্রাম্প বলেছেন, যা-ই হোকনা কেন, তিনি কুর্দিদের রক্ষা করবেন। তুর্কি ও কুর্দিদের মধ্যে সংঘাত তার কাম্য নয়। ‘মরু ও মৃত্যুর’ সিরিয়া থেকে সেনা প্রত্যাহার: এখন নমনীয় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেকে। সবচেয়ে আলোচিত নাম পদত্যাগী প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। আফগানিস্তান ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মতো কিছু সিদ্ধান্তের বিরোধিতার সূত্রে তিনি পদত্যাগ করেন। অন্যদিকে ট্রাম্প এরদোয়ানের হাতে সিরিয়ায় থাকা ইসলামিক স্টেট জঙ্গিদের নির্মূল করার দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সমস্যা হয়ে দেখা দেয়, কুর্দিরা। ইসলামিক স্টেটের জঙ্গি দমনে কুর্দিদের সংস্থা ওয়াইপিজি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহায়। অন্যদিকে কুর্দিদের বিচ্ছিন্নতাবাদী পিকেকের মদতপুষ্ট হিসেবে দেখে তুরস্ক। কুর্দি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত পিকেকে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে কুর্দিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়ায় ইতোমধ্যে যেমন কুর্দিরা রুশ সমর্থিত সিরিয়ার আসাদ বাহিনীর ঘনিষ্ঠ হতে শুরু করেছে তেমনি, তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। একদিকে খবর প্রকাশিত হয়েছে, সিরীয় বাহিনী কুর্দি নিয়ন্ত্রিত এলাকা মানবিজে উপস্থিত হয়েছে। অন্যদিকে তেমন এরদোয়ান বলেছেন, কুর্দিদের বিষয়ে করণীয় ঠিক করতে রাশিয়ায় তিনি অত্যন্ত উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল পাঠিয়েছেন। কাছাকাছি সময়েই কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের আদেশ দিতে পারেন তিনি।

এরকম পরিস্থিতিতে গত বুধবার (০২ জানুয়ারি) ট্রাম্প বলেছেন, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করা হবে ঠিকই, তবে তা হবে পর্যায়ক্রমে। তিনি সিরিয়াতে থাকা মার্কিন মিত্র কুর্দি যোদ্ধাদের রক্ষা করতে চান। খবরে যেরকম বলা হয়েছে যে চার মাসের মধ্যেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা হবে, এমন কোনও কিছু আদতে তিনি বলেননি। তার ভাষ্য, ‘আমি কখনও বলিনি, আগামীকালকেই সেনা প্রত্যহার করব। আমরা ধীরে ধীরে সেনাদের তাদের পরিবারের কাছে ফেরত পাঠাচ্ছি। একইসঙ্গে আইএসের জঙ্গিদের অবশিষ্টাংশের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছি।’

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি ট্রাম্পের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। সেখান থেকে ফিরে তিনি সাংবাদিকদের বলেছে, সিরিয়া নিয়ে ট্রাম্পের অবস্থানের বিষয়ে তিনি আশ্বস্ত হয়েছেন। ট্রাম্প এটা নিশ্চিত করতে চান, যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে তুর্কি ও কুর্দিরা সংঘাতে জড়িয়ে পড়বে না। তিনি একইসঙ্গে তার ন্যাটোর মিত্র তুরস্ককে আশ্বস্ত করতে চান, দেশটি একটি ‘বাফার জোন’ পাবে, যাতে তার স্বার্থ অক্ষুণ্ণ থাকে।

কুর্দিরা ইরানের কাছে তেল বিক্রি করছে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘তারা যে ইরানের কাছ তেল বিক্রি করছে সেটা আমার পছন্দ নয়। যা-ই হোক, আমি তাদের রক্ষা করব। কিন্তু আমি চিরকালের জন্য সিরিয়াতে থাকার পক্ষে নই। স্থানটি মরুর, স্থানটি মৃত্যুর।’

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম