যুক্তরাষ্ট্রের শত্রু নয় ওপেক: আমিরাত

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:৫৬

বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন দ্য অর্গানাইচেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস বা ওপেক যুক্তরাষ্ট্রের নয় বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রী সুহাইল আল-মাজরুই। শনিবার আবু ধাবিতে এক শিল্প সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের শত্রু নয় ওপেক: আমিরাত

আমিরাতি মন্ত্রী বলেন, আমরা এখানে একে অপরের প্রশংসা করছি, আমরা শত্রু নই।

ওপেক ও রাশিয়ার নেতৃত্বে থাকা তেল উৎপাদনকারী দেশগুলো ডিসেম্বরে তেলের উৎপাদন প্রতিদিন ১.২ মিলিয়ন ব্যারেল কমিয়ে আনতে সিদ্ধান্ত নিয়েছে। তেলের বাজারের ভারসাম্য রক্ষা করতে জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানানোর পরও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প মনে করেন, উৎপাদন কমানোর ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাবে।

মাজরুই জানান, ২০১৮ সালের প্রতি ব্যারেল তেলের গড় মূল্য ছিল ৭০ ডলার। একই সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-রুমহি জানান, ২০১৯ সালে প্রতি ব্যারেল তেলের দাম ৬০-৮০ ডলার থাকতে পারে।

মাজরুই মনে করেন, ১.২ মিলিয়ন ব্যারেল উৎপাদন কমিয়ে আনার কারণে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। এপ্রিলে নির্ধারিত বৈঠকের আগে এই বিষয়ে জরুরি ভিত্তিকে বৈঠকের কোনও প্রয়োজনীয়তা নেই। তিনি বলেন, সবকিছু ঠিকমতোই চলছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম