ফিলিস্তিনের জন্য সৌদি আরবের অনুদান ৬ কোটি ডলার

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৭
image

বাজেটের জন্য সৌদি আরব ফিলিস্তিনকে ছয় কোটি ডলার দিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, ফিলিস্তিনকে সহায়তার জন্য সৌদি আরবের বরাদ্দ করা সহায়তার তিন মাসের সমপরিমাণ অর্থ এটি। ফিলিস্তিনের জন্য সৌদি আরবের অনুদান ৬ কোটি ডলার
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বর্তমানে সৌদি আরবে দুই দিনে সফরে রয়েছেন। সেখানে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দেল আজিজের সঙ্গে তিনি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
মিসরে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং আরব লিগে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ওসমান বিন আহমেদ  নাকলি গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, ‘সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট’ (এসএফডি) ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয়ের কাছে ছয় কোটি ডলার পাঠিয়েছে দিয়েছে।
নাকালই আরও জানিয়েছেন, যে অর্থ সৌদি আরব ফিলিস্তিনকে দিয়েছে তা ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বর ও ২০১৯ সালের জানুয়ারি মাসের জন্য বরাদ্দ করা মাসিক সহায়তার অর্থ। ফিলিস্তিনি বাজেটে সহায়তা করবে এই অর্থ সহায়তা।
ফিলিস্তিনের প্রতি ‘রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক’ সহায়তার দেওয়ার স্থায়ী অবস্থান দেওয়ার সূত্রেই সৌদি আরব এই অর্থ সহায়তা দিয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম