মুহাজিররা নোংরা, স্থানীয়রা রূঢ়: আইএস নারীদের বিবাদ

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৯, ১৯:৫৮আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২০:১৪
image

সিরিয়ার আল হোল শরণার্থী শিবিরে যেসব আইএস জঙ্গি নারীদের রাখা হয়েছে, তার নিজেরাই নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত। এসব আইএস নারীদের মধ্যে যারা স্থানীয়, তাদের বিরুদ্ধে ‘বিদেশি’ জঙ্গি নারীদের  ‘নোংরা’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে ‘বিদেশি’ জঙ্গি নারীরা স্থানীয় নারীদের রূঢ় মনে করে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ধর্মীয় চরমপন্থার মাত্রাগত দিক দিয়ে এসব নারীদের মধ্যে পার্থক্য রয়েছে। মুখ না ঢাকায় সিরীয় নারীদের 'বিদেশি' জঙ্গি নারীরা কাফের সম্বোধন করে। মুহাজিররা নোংরা, স্থানীয়রা রূঢ়: আইএস নারীদের বিবাদ
একসময় ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল সিরিয়া ও ইরাকের বহু অংশ। তাদের শাসনে থাকতে হয়েছে প্রায় এক কোটি মানুষকে। পাঁচ বছর পরে এখন খিলাফত সঙ্কুচিত হয়ে সীমাবদ্ধ হয়ে পড়েছে ইউফ্রেটিস নদীর এক বাঁকে। মরুভূমির মধ্যে অবস্থিত বাঘুজের কয়েকটি সড়কেই কেবল তাদের দখল কায়েম রয়েছে। সেখান থেকেও নারী শিশু ও আত্মসমর্পণ করতে ইচ্ছুক জঙ্গিদের বেরিয়ে আসার সুযোগ দিয়েছিল কুর্দি সশস্ত্র যোদ্ধারা।
আল হোল শিবিরে থাকা সিরিয়ার এক নারী রয়টার্সকে জানিয়েছেন, ‘আমরা মুখ ঢাকি না বলে বিদেশিরা আমাদের কাফের বলে। তারা এমন কি আমাদের মারধরের চেষ্টাও করে।’ আরেক সিরীয় আইএস নারী জানিয়েছে, বিদেশি এক আইএস নারীকে নিরস্ত করার জন্য টেসার ব্যবহার করে শক পর্যন্ত দিতে হয়েছিল।
স্থানীয় ও বিদেশি জঙ্গি নারীদের মধ্যে এমন দ্বন্দ্বের কারণে তাদের থাকার আলাদা ব্যবস্থা করা হয়েছে। শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন কর্মকর্তা বলেছেন, ‘বিদেশিরা আমাদের দিকে পাথর ছোঁড়ে। তারা সিরীয়, ইরাকি ও শিবিরের কর্মকর্তাদের অভিসম্পাত করে। এমন কি তাদের শিশু-সন্তানরা হুমকি দেয়।’
অন্যদিকে, ইসলামিক স্টেটের ‘বিদেশি’ জঙ্গি নারীদের মধ্যে যারা মধ্যপ্রাচ্যের বাইরে থেকে ইরাক-সিরিয়ায় গিয়েছে, তাদের ভাষ্য ভিন্ন। এমন একজন তুর্কেস্তান থেকে সিরিয়ায় যাওয়া জঙ্গি নারী ডিলনর। সে জানিয়েছে, পুরো পরিবারসহই তারা খেলাফতের থাকার জন্য চলে এসেছে। কিন্তু খেলাফতে থাকা স্থানীয়দের আচরণ রূঢ়। ‘তারা সবসময় বলে, মুহাজিররা একটা বড় সমস্যা। তারা নোংরা। এখন তারা আলাদা, আমরা আলাদা। কোনও সমস্যা নেই।’
শিবিরের নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা শেখি জানিয়েছেন, ‘আমরা বিদেশিদের আলাদা করে রেখেছি, যাতে তারা স্থানীয়দের সঙ্গে সমস্যা তৈরি করতে না পারে।’ কিন্তু এখন ‘বিদেশিরা’ নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত। এর মূল কারণ চরমপন্থী অবস্থানের মাত্রাগত পার্থক্য। এদের কেউ কেউ অন্যদের চেয়ে বেশি গোঁড়া। যেহেতু বিদেশিদের ইরাকি ও সিরীয় নারীদের থেকে পৃথক করে দেওয়া হয়েছে, সেহেতু এখন তারা নিজেদের মধ্যে কে বেশি নীতিনিষ্ঠ তা নিয়ে বিবাদে লিপ্ত হচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ নাগরিক শামীমা বেগমও আল হোল শিবিরে হুমকি পেয়েছিল। মুখ না ঢেকে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ায় শিবিরের অপরাপর নারী বন্দিদের ক্ষুব্ধ হওয়ার খবর জানা গিয়েছিল।

বাঘুজ থেকে যারা গিয়েছে তাদের ৯০ শতাংশই নারী ও শিশু। তাদেরকে রাখা হয়েছে আল হোল আশ্রয় শিবিরে। এখানেই বসবাস করছে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের’ (এসডিএফ) হিসেব মতে আশ্রয় শিবিরে ৮০০ ‘বিদেশি’ ইসলামিক স্টেট জঙ্গি ও তাদের প্রায় দুই হাজার স্ত্রী-সন্তান রয়েছে। দিন দিন আশ্রয় প্রার্থীদের সংখ্যা বাড়ছে। অথচ স্থান সঙ্কুলান করে ওঠা যাচ্ছে না। মুহাজিররা নোংরা, স্থানীয়রা রূঢ়: আইএস নারীদের বিবাদ

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম