দুবাইয়ের বুর্জ খলিফায় জাসিন্ডা আরডার্নের ছবি

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৯, ১৩:০৭আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৩:১০

বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় হঠাৎ করে ভেসে উঠেছিল নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ছবি। মুসলিমদের প্রতি জাসিন্ডার ‘সহমর্মিতা ও সমর্থন’র জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের ধন্যবাদ জানাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

দুবাইয়ের বুর্জ খলিফায় জাসিন্ডা আরডার্নের ছবি

শুক্রবার ৮২৯ মিটার উঁচু ভবনটিতে ভেসে ওঠা জাসিন্ডার ছবিতে তাকে কালো হিজাব পরে এক মসজিদে হামলায় এক শোকাহত নারীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। এ সময় আরবি ও ইংরেজি ভাষায় শান্তি শব্দটি লেখা ছিল।

দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ ছবিটি টুইটারে শেয়ার করে জাসিন্ডার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, মসজিদ হামলায় নিহতদের শ্রদ্ধায় পুরো নিউ জিল্যান্ড নীরব ছিল। ধন্যবাদ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আপনার সহমর্মিতা ও সমর্থন বিশ্বের দেড় বিলিয়ন মানুষের শ্রদ্ধা অর্জন করেছে।

ক্রাইস্টচার্চের মসজিদের হামলার পর আরডার্নের প্রতিক্রিয়া, বিবৃতি ও পদক্ষেপ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানের পর্যবেক্ষকরা তার নেতৃত্বের প্রশংসা করেছেন। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে সুজানে মুর লিখেছেন, ‘মার্টিন লুথার কিং বলেছেন সত্যিকারের নেতারা ঐক্য খোঁজে না তারাই ঐক্য তৈরি করে, আরডার্ন ভিন্ন ধরনের ঐক্য তৈরি, কর্ম, অভিভাবকত্ব ও একতার প্রদর্শন করেছেন। সন্ত্রাসবাদ মানুষের মাঝে ভিন্নতাকে দেখে এবং বিনাশ ঘটায়। আরডার্ন ভিন্নতা দেখেছেন এবং তাকে সম্মান করতে চাইছেন, তাকে আলিঙ্গন করছেন এবং তার সাথে যুক্ত হতে চাইছেন।’

এই ধরনের প্রশংসা বাখ্যা কেবল বিশ্লেষকদের কাছ থেকেই আসছে তেমনটি নয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান শুক্রবার বলেছেন, ‘হামলার পর নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের প্রতিক্রিয়া ও সহমর্মিতা বিশ্বনেতাদের কাছে একটি উদাহরণ।’ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোহাম্মদ ফয়সাল বলেছেন, আরডার্ন পাকিস্তানিদের 'হৃদয় জয়' করেছেন। মার্টিন লুথার কিং এর স্মৃতি সংরক্ষণে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত মার্টিন কিং সেন্টার টুইটারে লিখেছে- ‘নিউ জিল্যান্ডে একজন নেতার ভালোবাসার পূর্ণাঙ্গ প্রদর্শনী’।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম