দুবাইয়ে সম্ভাব্য হামলার পরিকল্পনায় এমিরেটস’র ৭ কেবিন ক্রু অভিযুক্ত

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৯, ২২:২১আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২৩:৩০

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের সাতজন কেবিন ক্রুকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র হয়ে হামলার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, অভিযুক্তরা হিজবুল্লাহ-এর সন্ত্রাসী সেলের সদস্য এবং দুবাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মহড়া চালিয়েছে।

দুবাইয়ে সম্ভাব্য হামলার পরিকল্পনায় এমিরেটস’র ৭ কেবিন ক্রু অভিযুক্ত

অভিযুক্ত সাতজনই লেবানন বংশোদ্ভূত এবং ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে ১৫ বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন।

আদালতে দায়ের করা নথিতে প্রসিকিউটর দাবি করেছেন, আরব আমিরাতের বিভিন্ন বিমানবন্দরের স্পর্শকাতর নিরাপত্তা ব্যবস্থার তথ্য সংগ্রহ করতে অভিযুক্তরা তাদের পদ ও পদবী ব্যবহার করেছেন। অভিযুক্তদের হিজবুল্লাহ’র সদস্য বলে দাবি করা হয়েছে।

লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংযুক্ত আরব আমিরাত সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন মনে করে এবং নিষিদ্ধ করেছে।

নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউ) দাবি, অভিযুক্ত সাত কেবিন ক্রুকে আমিরাতের কর্তৃপক্ষ প্রায় এক বছর বিনা বিচারে আটক রেখেছে। তাদেরকে গ্রেফতার করা হয় ২০১৭ সালের ডিসেম্বরে এবং কোনও অভিযোগ ছাড়াই চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অজ্ঞাত স্থানে বন্দি রাখা হয়।

এইচআরডাব্লিউয়ের দাবি, বিচার শুরু হলেও গ্রেফতারকৃতদের নির্জন কারাবাসে রাখা হয় এবং মাত্র তিনজন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম