মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বাড়ছে তেলের দাম

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৯, ০২:০২আপডেট : ১৬ মে ২০১৯, ০৩:২৫

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী ও ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, অপরিমোধিত ব্রেন্ট তেলের প্রতি ব্যারেলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৭১.৭৫ ডলার। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ৬২.৪৮ ডলার।

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বাড়ছে তেলের দাম

তেলের মূল্যবৃদ্ধিতে ইরান-মার্কিন উত্তেজনার পাশাপাশি বিশ্বের সবচেয়ে বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি সৌদি আরামকোর ট্যাংকার ও তেলে উত্তোলন কেন্দ্রে হুথি বিদ্রোহীদের হামলার ভূমিকা রয়েছে। মঙ্গলবার সকালে সৌদি আরবের পশ্চিম উপকূলে ইয়ানবু বন্দরের একটি পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুটি সৌদি তেলবাহী ট্যাংকার নাশকতার শিকার হয়।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালেদ আল-ফলিহ জানান, সৌদি আরামকো ক্ষয়ক্ষতি নিরুপণ করছে এবং তা মেরামত করবে। তিনি দাবি করেছিলেন, এতে করে তেলের রফতানিতে কোনও প্রভাব পড়বে না।

সৌদি স্থাপনার হামলার আগে থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছিল। মধ্যপ্রাচ্যে ও ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্র জঙ্গিবিমানবাহী রণতরী ও অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর থেকে এই উত্তেজনার শুরু। রবিবার আমিরাতের উপকূলে চারটি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। মার্কিন তদন্তকারীদের বিশ্বাস ইরান অথবা তাদের সমর্থিত কোনও গ্রুপ এই বিস্ফোরণের সাথে জড়িত। তবে তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আর তেহরান বিস্ফোরণে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম