সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ২১

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৯, ১৭:১৬আপডেট : ২৪ জুন ২০১৯, ১৭:৫৬

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছেন। হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ২১

 হুথিদের পরিচালিত আল-মাসিরাহ টিভি এর আগে দাবি করেছিল, ইরান সমর্থিত গোষ্ঠীটি আবা ও জিজান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, আবা বিমানবন্দরে ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের সন্ত্রাসী হামলায় এক সিরীয় বাসিন্দা ও ২১ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

তবে জিজান বিমানবন্দরে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি জোটের পক্ষ থেকে।

সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভির খবরে বলা হয়েছে, একটি সন্দেহভাজন ড্রোন আবা বিমানবন্দরের পার্কিং এলাকায় আঘাত করেছে।

এর আগে এই মাসের শুরুতে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৬ জন আহত হয়েছিলেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম