জেদ্দায় ইরানি তেলের ট্যাংকার আটক রেখেছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৯, ১৭:৫৪আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৮:৫৩

জেদ্দা বন্দরে ইরানের একটি তেলের ট্যাংকার আটক রেখেছে সৌদি আরব। বৃহস্পতিবার তেহরানের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রমতে, দুই মাস আগে জরুরি মেরামতের কাজের জন্য ইরানি ট্যাংকারটি জেদ্দা বন্দরে নোঙর করেছিল।

জেদ্দায় ইরানি তেলের ট্যাংকার আটক রেখেছে সৌদি আরব

 রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানায়, ট্যাংকারটি নোঙর করার জন্য সৌদি কর্তৃপক্ষ ইরানের কাছে প্রতিদিনের জন্য ২ লাখ ডলার পরিশোধের দাবি জানাচ্ছে।

বুধবার ইরানের তেলমন্ত্রী বিজন নামদার সাংবাদিকদের জানিয়েছিলেন, ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানি বিষয়টি দেখছে। সমস্যাটি দ্রুতই সমাধান হবে। তিনি বলেন, এতে ইরানের আর্থিক বিষয় জড়িত। তবে আমরা ওই এলাকার সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি নিয়েই বেশি উদ্বিগ্ন।

ইরানের অনেক কর্মকর্তা সৌদি আরবের এই দাবির সমালোচনা করছেন। তাদের মতে, সৌদি আরবের এই দাবি বেআইনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান