পশ্চিম তীরে ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৯, ১৮:০৮আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৮:৫৬

দখলকৃত পশ্চিম তীরে বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, এসব বাড়ি অবৈধ। শতাধিক পুলিশ ও সেনা সুর বাহের এলাকায় বুলডোজার দিয়ে এসব বাড়ি গুঁড়িয়ে দেয়। ফিলিস্তিনিদের দাবি, পশ্চিম তীরের ভূখণ্ড দখলের চেষ্টা হিসেবেই ইসরায়েল এসব বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দিলো ইসরায়েল

এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা ইসরায়েলের উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তবে আদালত ফিলিস্তিনিদের আবেদন খারিজ করে দেয়। আদালতের রায়ে বলা হয়েছে, বিভেদ রেখার আশেপাশে কোনও বসতি থাকতে পারবে না।

২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি বিক্ষোভ শুরু হওয়ার পর পশ্চিম তীর ঘিরে এই বিভেদ রেখা গড়ে তুলে ইসরায়েল। দেশটির দাবি, পশ্চিম তীর থেকে ফিলিস্তিনি হামলাকারীদের ঠেকাতে এই বাধা তৈরি করা হয়েছে। তবে ফিলিস্তিনিরা এটাকে দখলকৃত ভূমিতে নিয়ন্ত্রণ আরোপের অনুষঙ্গ হিসেবে মনে করেন।

এবারের উচ্ছেদ অভিযান বিশেষভাবে বিতর্কিত হয়ে পড়েছে কারণ সুর বাহের এলাকার ওয়াদি হুম্মুস গ্রামটি পশ্চিম তীরে ফিলিস্তিনির নিয়ন্ত্রণাধীন এলাকা। তবে এসব বাড়ি বিভেদরেখার ইসরায়েল অংশে গড়ে তোলা হয়েছে।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, দশ বছর আগে এসব অবকাঠামো গড়ে তোলার অনুমতি দিয়েছিল ফিলিস্তিন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী