বিশ্বে আমরাই কেবল ইরানিদের হত্যা করছি: ইসরায়েলি মন্ত্রী

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৯, ১৯:২৬আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:১৬

ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী জাচি হানেগবি বলেছেন, বিশ্বে একমাত্র তারাই ইরানিদের হত্যা করছেন। রবিবার এক রেডিও সাক্ষাৎকারে ইসরায়েলি মন্ত্রী এই দাবি করেছেন।

বিশ্বে আমরাই কেবল ইরানিদের হত্যা করছি: ইসরায়েলি মন্ত্রী

রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হানেগবি বলেন, গত দুই বছর ধরে বিশ্বের একমাত্র দেশ হিসেবে ইরানিদের হত্যা করছে ইসরায়েল।

হানেগবি আরও বলেন, সিরিয়ায় শতাধিকবার আমরা ইরানিদের ওপর হামলা চালিয়েছি। কখনও ইরানিরা স্বীকার করে, কখনও বিদেশি সংবাদমাধ্যম তা প্রকাশ করে, কখনও কোনও মন্ত্রী বা সেনাপ্রধান। কিন্তু সব সময় তা সমন্বিত নীতিই ছিল।

হামলার পরও ইসরায়েলি সেনা বা সদর দফতর লক্ষ্য করে পাল্টা হামলা চালায়নি ইরান- এমন প্রশ্নের জবাবে হানেগবি বলেন, ইরানিদের পাল্টা হামলা চালানোর সামর্থ্য সীমিত। কিন্তু সামর্থ্যের অভাবে তারা পাল্টা হামলায় চালায়নি তা ঠিক না, তারা জানে ইসরায়েল কত ভয়ঙ্কর। জাতীয় নিরাপত্তার বিষয়ে আমরা কোনও ছাড় দেই না।

উল্লেখ্য, সিরিয়ায় ইরানি স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে গত কয়েক বছরে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম