ইয়েমেনে আল-কায়েদার হামলায় ২০ সেনা নিহত

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ২২:০৪আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২২:০৬

ইয়েমেনের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। এ হামলায় কমপক্ষে ২০ সেনা সদস্য নিহত হয়। দেশটির দক্ষিণের আবিয়ান প্রদেশে বৃহস্পতিবার মধ্যরাতে এ হামলা শুরু করে জঙ্গিরা। শুক্রবার সকাল পর্যন্ত এ সংঘর্ষ চলে। সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

ইয়েমেনে আল-কায়েদার হামলায় ২০ সেনা নিহত

সংযুক্ত আরব আমিরাতের  কাছে প্রশিক্ষিত ইয়েমেনি সেনা সদস্যদের একটি ঘাঁটিতে মধ্যরাতে রকেট চালিত গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেখানে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে যুদ্ধ করে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

উপজাতীয় নেতারা বলছেন, জঙ্গিরা প্রথমে ক্যাম্পটিতে আক্রমণ করে দখল এবং অস্ত্র ও অন্যান্য উপকরণ লুট করে। পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় স্বীকার করেনি আল-কায়েদা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এ আক্রমণটি জঙ্গিগোষ্ঠীর সমস্ত বৈশিষ্ট্য বহন করে।

ইয়েমেনের দক্ষিণের প্রধান শহর এডেনে ভয়াবহ হামলার ঠিক একদিন পর আবিয়ানে এ হামলা চালনা হয়। এডেনে ওই জোড়া হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়। গত দুই বছরের মধ্যে এডেনে এটাই ছিল সবচেয়ে বড় হামলা।

/এইচকে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম