তুর্কি সেনারা খুব শিগগিরই ইউফ্রেতাসের পূর্ব পাশে প্রবেশ করবে: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ২১:১৭আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ২১:১৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কের স্থলবাহিনী শিগগিরই ইউফ্রেতাস নদীর পূর্ব পাশে প্রবেশ করবে। সোমবার তিনি একথা জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।

তুর্কি সেনারা খুব শিগগিরই ইউফ্রেতাসের পূর্ব পাশে প্রবেশ করবে: এরদোয়ান

মালাজগির্ট যুদ্ধের ৯৪৮তম বার্ষিকীর এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, সিরিয়া সীমান্তে সন্ত্রাসীদের উচ্ছেদ করতে তুরস্কের দৃঢ় ইচ্ছাকে কেউ চ্যালেঞ্জ জানাতে আসবে না।

ইউফ্রেতাস নদীর পূর্ব পাশে কোনও বাধার বিষয়ে এরদোয়ান সতর্ক করে বলেন, তুরস্ক তাদের পরিকল্পনা সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল।

সিরিয়া সেফ জোন গড়ে তোলার কথা ইঙ্গিত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলের পরিকল্পনার জটিলতা ও ষড়যন্ত্রকারী সেনারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

২০১৬ সাল থেকেই তুরস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বড় ধরনের দুটি সামরিক অভিযান চালিয়েছে। অভিযান দুটির নাম ছিল ইউফ্রেতাস শিল্ড ও অলিভ ব্রাঞ্চ। ওয়াইপিজি ও আইএসকে হটাতে এই অভিযান শুরু করে তুরস্ক। ওয়াইপিজিকে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন পিকেকের শাখা মনে করে আঙ্কারা।

প্রায় ৩০ বছর ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে। এই সংঘাতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম