ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ’র রকেট হামলা

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪০

বৈরুতে ড্রোন হামলার জবাবে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার লেবানন থেকে বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী রকেট ছোড়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ’র রকেট হামলা

ইসরায়েলের সেনাবাহিনী সূত্র রকেট হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি সামরিক ঘাঁটি ও সামরিক যান লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়েছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

হিজবুল্লাহ জানিয়েছে, হামলায় ইসরায়েলের অনেকেই হতাহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাস্থলে কেউ আহত হয়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টুইটারে জানায়, হিজবুল্লাহ দুই থেকে তিনটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর একটি ফাঁড়ি ও অ্যাম্বুলেন্সে তা আঘাত হেনেছে। আমরাও হিজবুল্লাহ স্কোয়াড লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছি। কেউ হতাহত হয়নি।

শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে শিয়াপন্থী সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, পাল্টা জবাব দেওয়ার যে সিদ্ধান্ত তার সংগঠন নিয়েছে, তার কোনও নড়চড় হবে না। ড্রোন হামলার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে।

ইসরায়েলি ড্রোনের সাহায্যে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর অবস্থানে বোমাবর্ষণের ব্যর্থ চেষ্টার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হাসান নাসরুল্লাহ এ বক্তব্য দেন। তার বক্তব্যের পরদিনই ইসরায়েলে রকেট হামলা চালালো ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম